শনিবার, ২০ জুন ২০২৬

আদালত চত্বরে সাংবাদিকের ক্যামেরা এবং মোটর সাইকেল ভাংচুরের নিন্দা: বিপিজেএ

চট্টগ্রাম নিউজ ডেস্ক

চট্টগ্রাম আদালত এলাকায় পেশাগত দায়িত্ব পালন করতে যাওয়া সাংবাদিকের ক্যামেরা এবং মোটর সাইকেল ভাংচুরের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) চট্টগ্রাম।

মঙ্গলবার বিকেলে বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরকে ঘিরে সৃষ্ট অপ্রীতিকর ঘটনা চলাকালে আদালতে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক পূর্বকোণ এর সিনিয়র ফটোসাংবাদিক ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক মিয়া আলতাফের ক্যামেরা ছিনিয়ে নিয়ে অশোভন আচরণ করে উগ্রবাদী সন্ত্রাসীরা। এইসময় সমকালের মোঃ রাশেদ, দেশ রূপান্তরের আকমাল হোসেন, বিডিনিউজের সুমন বাবু, সারাবাংলার শ্যামলের মোটর সাইকেল ভাংচুর এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে।

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি মোস্তাফিজুর রহমান বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের উপযুক্ত শাস্তির দাবি জানান। বিজ্ঞপ্তি

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের সদরঘাটে মসজিদ থেকে চুরি হওয়া পৌনে ২ লাখ টাকাসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকায় একটি জামে মসজিদের অফিস...

হাইতিকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয় ব্রাজিলের

বিশ্বকাপে প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে হতাশাজনক ড্রয়ের পর অবশেষে...

ফটিকছড়িতে বসতঘর থেকে মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে জহুরুল আনোয়ার (৭৫) নামের এক বীর মুক্তিযোদ্ধার...

চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২৬ জুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের প্রসঙ্গ তুলে ধরে পররাষ্ট্র...

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম

প্রধানমন্ত্রীর নির্দেশে বগুড়ার মোকামতলা উপজেলার নবগঠিত সীমান্ত ও দিগন্ত...

ইস্পাহানি মাস্টার্স ক্রিকেট প্রথম জয় পেল হোয়াইট ফ্যালকন

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

আরও পড়ুন

পতেঙ্গায় ৮০০ কেজি চিনিসহ দুই চোরাকারবারি আটক

চট্টগ্রামের পতেঙ্গায় অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে বাণিজ্যিক জাহাজ থেকে খালাসকৃত ৮০০ কেজি চিনিসহ দুই চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার (১৯ জুন) ভোর পাঁচটার সময়...

সিএমপিতে তিন উপ-পুলিশ কমিশনার পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৩ উপ-পুলিশ কমিশনার পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত অফিস আদেশে...

শাহ আমানতে ৯৪ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ দুবাইগামী প্রবাসী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই যাওয়ার সময় প্রায় ৯৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ মো. আবু বক্কর নামে এক প্রবাসীকে আটক করেছে বিমানবন্দর...

গণমাধ্যমের স্বাধীনতা সুদৃঢ় করতে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী

জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে অঙ্গীকারাবদ্ধ।বৃহস্পতিবার (১৮ জুন)...