শুক্রবার, ৮ মে ২০২৬

বিপ্লব উদ্যানকে গ্রিন পার্ক করার ঘোষণা সিটি মেয়রের

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগরীর ঐতিহাসিক বিপ্লব উদ্যানে বিগত সময়ে গড়ে তোলা অবকাঠামো ভেঙে ফেলে সেখানে নাগরিকদের জন্য গ্রিন পার্ক করার ঘোষণা দিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে নগরীর দুই নম্বর গেটের বিপ্লব উদ্যানে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম এবং সচিব আশরাফুল আমিনকে নিয়ে বিপ্লব উদ্যান এলাকা পরিদর্শন করেন মেয়র।

 

পরিদর্শন শেষে বিপ্লব উদ্যানের নতুন মার্কেটের জন্য করা স্থাপনা ভেঙে দেওয়া হবে জানিয়ে ডা. শাহাদাত বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ বিপ্লব উদ্যান থেকে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, যেটা ঠিক এর পেছনেই ছিল, সেখান থেকে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। উনি কর্নেল জানজুয়াকে হত্যা করে পাক হানাদার বাহিনীকে বলেছিলেন আমি বিদ্রোহ ঘোষণা করছি। উনি পাকিস্তানি আর্মির মেজর ছিলেন। বিদ্রোহ করার কারণে উনার কোর্ট মার্শাল হতে পারত। মৃত্যুর ঝুঁকি নিয়ে সেদিন উনি বাংলাদেশকে স্বাধীন করার লক্ষ্যে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। সেটার জন্য এ বিপ্লব উদ্যান ঐতিহাসিক স্মৃতি বিজড়িত স্থান।

‘বিপ্লব উদ্যানে মার্কেটের জন্য যে স্থাপনাগুলো করা হচ্ছে সেগুলো ভেঙে দেওয়া হবে। এখানে কোনো নতুন স্থাপনা হবে না। এখানে সবুজের সমারোহ হবে। এখানে আবারও পাখি ডাকবে। মানুষ হাঁটবে ও অক্সিজেন নেবে। এখানে মালিক সমিতির যিনি সেক্রেটারি আছেন আমি তাকে নির্দেশ দিচ্ছি, এখানে নবনির্মিত লোহার কাঠামাগুলো ভেঙে দেবেন। আমরা এখানে একটি গ্রিন পার্ক করবো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে সড়কের নিরাপত্তা বেষ্টনী কেটে ব্রিজ নির্মাণ, ২৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক প্রতিরক্ষায় নির্মিত সড়ক ও জনপথ (সওজ)...

চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।...

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

হাওর অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ...

এদেশের হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সকলের নিরাপত্তা নিশ্চিতে আমাদের দায়িত্ব নিতে হবে

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক...

নতুন কুঁড়ি স্পোর্টস এর চট্টগ্রাম পর্ব, ফুটবল ও ক্রিকেট সেমিফাইনাল সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর...

চকরিয়ায়  ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

কক্সবাজারের চকরিয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত...

আরও পড়ুন

বোয়ালখালীতে সড়কের নিরাপত্তা বেষ্টনী কেটে ব্রিজ নির্মাণ, ২৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক প্রতিরক্ষায় নির্মিত সড়ক ও জনপথ (সওজ) বিভাগের গাইড ওয়াল কেটে খালের ওপর লোহার ব্রিজ নির্মাণ করায় প্রবাসী মো মো. জাহাঙ্গীর আলম...

চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে দেশের চার জেলায় পাঁচটি নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ...

এদেশের হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সকলের নিরাপত্তা নিশ্চিতে আমাদের দায়িত্ব নিতে হবে

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা ও নাগরিক অধিকার...

নতুন কুঁড়ি স্পোর্টস এর চট্টগ্রাম পর্ব, ফুটবল ও ক্রিকেট সেমিফাইনাল সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম পর্বের ৬ষ্ঠ দিনে ফুটবল ও ক্রিকেটের সেমিফাইনাল সম্পন্ন হয়েছে। একই দিনে সিজেকেএস সুইমিং পুলে...