শুক্রবার, ৮ মে ২০২৬

বিএনপি নেতা গিয়াস কাদের চৌধুরীকে শো-কজ

নিজস্ব প্রতিবেদক

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং  রাউজান উপজেলার বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটির কেন্দ্রীয় বিএনপি।

মঙ্গলবার (৫ নভেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত কেন্দ্র থেকে এ কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়।

তার বিরুদ্ধে নিজ এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, প্রবাসীদের বাড়ি পুড়িয়ে দেওয়া, কমিটি গঠনে বাধা সৃষ্টি এবং সন্ত্রাসী ভাড়া করে সীতাকুণ্ড ও রাউজানসহ বিভিন্ন নির্বাচনী এলাকায় আতঙ্ক সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে তাকে আগামী তিন দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

কারণ দর্শানোর নোটিশে গিয়াস কাদের চৌধুরীকে উদ্দেশ্য করে বলা হয়েছে, আপনার বিরুদ্ধে আবেদনের প্রেক্ষিতে দল কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে নিম্নলিখিত অভিযোগ সমূহ উল্লেখ করা হলোঃ

ক) এলাকায় দলমত নির্বিশেষে ধনী ব্যবসায়ীর তালিকা করে কোটি কোটি টাকা চাঁদা আদায়।

খ) ওমানে বসবাসরত সিআইপি ব্যবসায়ী ইয়াসিন এর কাছ থেকে দেড় কোটি টাকা চাঁদা দাবী, চাঁদা না পেয়ে সন্ত্রাসীদের দিয়ে ইয়াসিন এর রাউজানের বাড়ী পুড়িয়ে দেয়া।

গ) সিআইপি ব্যবসায়ী মোঃ ফোরকান এর কাছে এক কোটি টাকা চাঁদা দাবী করে না পেয়ে সন্ত্রাসীদের দিয়ে ফোরকানকে নির্মম শারীরিক নির্যাতন, আপনার সন্ত্রাসীরা দোকান, ব্যবসা প্রতিষ্ঠান, বিদেশে অবস্থানরত রাউজানের ব্যবসায়ীদের ওপর ঢালাও চাঁদাবাজীর মাধ্যমে এলাকাকে আতঙ্কের জনপদে পরিণত করা।

ঘ) স্বঘোষিত কমিটি ঘোষনা করার বিষয়ে প্রশ্ন করা হলে আপনি ঔদ্ধত্য প্রকাশ করে বলেন, রাউজান কমিটি গঠন করতে কারোর প্রয়োজন নেই, আমার এলাকা আমি করবো। এ ধরণের বক্তব্য মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বের প্রতি চরম অনাস্থা ও ধৃষ্টতা।

ঙ) দীর্ঘ ৬ বছর বিদেশে থেকে নতুন সরকারের শুরুতে দেশে এসে দেশ-বিদেশের সন্ত্রাসীদের ভাড়া করে রাউজানে আপনি অস্থিরতা ও মারাত্মক আতঙ্ক তৈরী করেছেন-যা রাঙ্গুনিয়া, সীতাকুন্ডসহ উত্তরের অন্যান্য নির্বাচনী এলাকায় বিরুপ প্রভাব ফেলছে।

সুতরাং আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার যথাযথ কারণ দর্শিয়ে আগামী ০৩ (তিন) দিনের মধ্যে একটি লিখিত জবাব দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেয়ার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে সড়কের নিরাপত্তা বেষ্টনী কেটে ব্রিজ নির্মাণ, ২৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক প্রতিরক্ষায় নির্মিত সড়ক ও জনপথ (সওজ)...

চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।...

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

হাওর অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ...

এদেশের হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সকলের নিরাপত্তা নিশ্চিতে আমাদের দায়িত্ব নিতে হবে

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক...

নতুন কুঁড়ি স্পোর্টস এর চট্টগ্রাম পর্ব, ফুটবল ও ক্রিকেট সেমিফাইনাল সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর...

চকরিয়ায়  ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

কক্সবাজারের চকরিয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত...

আরও পড়ুন

বোয়ালখালীতে সড়কের নিরাপত্তা বেষ্টনী কেটে ব্রিজ নির্মাণ, ২৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক প্রতিরক্ষায় নির্মিত সড়ক ও জনপথ (সওজ) বিভাগের গাইড ওয়াল কেটে খালের ওপর লোহার ব্রিজ নির্মাণ করায় প্রবাসী মো মো. জাহাঙ্গীর আলম...

চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে দেশের চার জেলায় পাঁচটি নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ...

এদেশের হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সকলের নিরাপত্তা নিশ্চিতে আমাদের দায়িত্ব নিতে হবে

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা ও নাগরিক অধিকার...

নতুন কুঁড়ি স্পোর্টস এর চট্টগ্রাম পর্ব, ফুটবল ও ক্রিকেট সেমিফাইনাল সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম পর্বের ৬ষ্ঠ দিনে ফুটবল ও ক্রিকেটের সেমিফাইনাল সম্পন্ন হয়েছে। একই দিনে সিজেকেএস সুইমিং পুলে...