শুক্রবার, ৮ মে ২০২৬

পাহাড়ের জঙ্গলে হদিস মিলল থানায় লুট হওয়া অস্ত্রের

চট্টগ্রাম নিউজ ডেস্ক:

৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে সরকার পতনের পর নগরীর পাহাড়তলী থানা থেকে লুট করা একটি পিস্তল আকবর শাহ থানার ইস্পাহানি পাহাড়ের জঙ্গল থেকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় অস্ত্রটি উদ্ধার করা হয়।

লুটপাটে জড়িত থাকার অভিযোগে মাহবুবুর রহমান ও নুর নবী নামে দুই জনকে গ্রেপ্তারের পর তাদের দেয়া তথ্যে পুলিশ অস্ত্র, পুলিশের পোশাক, ব্যবহৃত সরঞ্জাম ও মোটর সাইকেল উদ্ধার করা হয়।

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “মাহবুবুর রহমানকে গ্রেপ্তারের পর পাহাড়তলী কর্নেল জোন্স সড়কে তার বাসায় অভিযান চালিয়ে পুলিশের পোশাকসহ ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।

“তার দেয়া তথ্যে বিটাক বাজার সংলগ্ন ব্রাহ্মণ পুকুরে দুপুরে তল্লাশি চালিয়ে অস্ত্র উদ্ধার করা না গেলেও দুইটি পোড়া মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে।”

এডিসি তারেক জানান, মাহবুবুরের দেয়া তথ্যে সোমবার বিকালে আকবর শাহ থানার রেলওয়ে হাউজিং সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে নুর নবীকে গ্রেপ্তার করা হয়।

পরে দুই জনকে মুখোমুখি জিজ্ঞাসাবাদে আকবর শাহ ফারুক চৌধুরী মাঠ সংলগ্ন ইস্পাহানি পাহাড়ের জঙ্গলে একটি পিস্তল মাটি চাপা দিয়ে রাখার তথ্য দেয়।

সন্ধ্যায় সেখানে অভিযান চালিয়ে একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করা হয় বলে জানান এডিসি তারেক।

গত ৫ অগাস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশান্তরী হন শেখ হাসিনা। গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন স্থানের মত চট্টগ্রামেও পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা হয়। জ্বালিয়ে দেয়া হয় কোতয়ালী, পাহাড়তলী, পতেঙ্গা, ইপিজেড থানা।

লুটপাট হয়েছে অস্ত্রাগার, মালখানা। কোতয়ালী, পাহাড়তলী থানা ভবনের অবকাঠামো ছাড়া অবশিষ্ট কিছুই নেই। আর পতেঙ্গা ও ইপিজেড থানা একেবারেই ব্যবহারের অনুপোযোগী হয়ে গেছে।

অতিরিক্ত উপ-কমিশনার তারেক আজিজ বলেন, পাহাড়তলী থানা থেকে লুট হওয়া আটটি পিস্তল, দুইটি চাইনিজ রাইফেল, তিনটি এসএমজি, ছয়টি শটগান ও ৩৫টি মোটর সাইকেলের কোনো হদিস নেই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে সড়কের নিরাপত্তা বেষ্টনী কেটে ব্রিজ নির্মাণ, ২৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক প্রতিরক্ষায় নির্মিত সড়ক ও জনপথ (সওজ)...

চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।...

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

হাওর অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ...

এদেশের হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সকলের নিরাপত্তা নিশ্চিতে আমাদের দায়িত্ব নিতে হবে

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক...

নতুন কুঁড়ি স্পোর্টস এর চট্টগ্রাম পর্ব, ফুটবল ও ক্রিকেট সেমিফাইনাল সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর...

চকরিয়ায়  ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

কক্সবাজারের চকরিয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত...

আরও পড়ুন

বোয়ালখালীতে সড়কের নিরাপত্তা বেষ্টনী কেটে ব্রিজ নির্মাণ, ২৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক প্রতিরক্ষায় নির্মিত সড়ক ও জনপথ (সওজ) বিভাগের গাইড ওয়াল কেটে খালের ওপর লোহার ব্রিজ নির্মাণ করায় প্রবাসী মো মো. জাহাঙ্গীর আলম...

চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে দেশের চার জেলায় পাঁচটি নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ...

এদেশের হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সকলের নিরাপত্তা নিশ্চিতে আমাদের দায়িত্ব নিতে হবে

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা ও নাগরিক অধিকার...

নতুন কুঁড়ি স্পোর্টস এর চট্টগ্রাম পর্ব, ফুটবল ও ক্রিকেট সেমিফাইনাল সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম পর্বের ৬ষ্ঠ দিনে ফুটবল ও ক্রিকেটের সেমিফাইনাল সম্পন্ন হয়েছে। একই দিনে সিজেকেএস সুইমিং পুলে...