শুক্রবার, ৮ মে ২০২৬

চিন্ময় কৃষ্ণ দাসসহ সনাতন জাগরণ মঞ্চের নেতৃবৃন্দের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও হাটহাজারী পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের নেতৃবৃন্দদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে সনাতনীরা। 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকালে নগরীর চেরাগী মোড়ে আয়োজিত সমাবেশে বিভিন্ন মঠ মন্দিরের সাধু সন্ন্যাসীরা অংশগ্রহণ করেন।

সমাবেশ থেকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ সকলের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান জানানো হয়। এছাড়া ১ নভেম্বর সারাদেশে বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ ও ৩ নভেম্বর দেশব্যাপী জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয়। ৪ নভেম্বরের মধ্যে রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন নেতৃবৃন্দ। কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের সমন্বয়ক স্বতন্ত্র গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী।

বক্তারা বলেন, সনাতনীরা আজ সারাদেশে ঐক্যবদ্ধভাবে তাদের অধিকার আদায়ে মাঠে নেমেছে। এই ঐক্যবদ্ধ প্রচেষ্টাকে ধ্বংস করতে এবং সনাতনীদের থামিয়ে দিতে কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে। কিন্তু রাষ্ট্রদ্রোহ মামলা করতে রাষ্ট্রের অনুমোদন লাগে। এছাড়া ঘটনার দিন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ও অন্যান্যরা ছিলেন লালদিঘিতে আর ঘটনা হয়েছে নিউ মার্কেট মোড়ে। তাহলে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে চিন্ময় কৃষ্ণ দাসসহ অন্যদের মামলায় ফাঁসানো হয়েছে। আর ফিরোজ কোন কারণে কার ইন্ধনে এই মামলা করেছে সেটি বের করতে হবে। সে কি রাষ্ট্রের মালিক?

বক্তারা আরও বলেন, আমরা রাজপথে কারো এজেন্ডা বাস্তবায়নে আসেনি। গত কয়েক দশকে সনাতনীদের উপর হওয়া অত্যাচার অবিচারের বিরুদ্ধে মাঠে নেমেছি। আমরা আমাদের অধিকার আদায়ে মাঠে নেমেছি। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান সনাতনীরা।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীমৎ অজপানন্দ ব্রহ্মচারী, শুভরাম মহারাজ, সুচারু কৃষ্ণ দাস, জুয়েল আইচ, কাঞ্চন আচার্য, সুহৃদ গৌরাঙ্গ দাস,টিটু শীল, অমিত পারিয়াল, লিংকন তালুকদার, রুবেল দাশ, সুমন সরকার

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে সড়কের নিরাপত্তা বেষ্টনী কেটে ব্রিজ নির্মাণ, ২৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক প্রতিরক্ষায় নির্মিত সড়ক ও জনপথ (সওজ)...

চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।...

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

হাওর অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ...

এদেশের হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সকলের নিরাপত্তা নিশ্চিতে আমাদের দায়িত্ব নিতে হবে

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক...

নতুন কুঁড়ি স্পোর্টস এর চট্টগ্রাম পর্ব, ফুটবল ও ক্রিকেট সেমিফাইনাল সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর...

চকরিয়ায়  ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

কক্সবাজারের চকরিয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত...

আরও পড়ুন

বোয়ালখালীতে সড়কের নিরাপত্তা বেষ্টনী কেটে ব্রিজ নির্মাণ, ২৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক প্রতিরক্ষায় নির্মিত সড়ক ও জনপথ (সওজ) বিভাগের গাইড ওয়াল কেটে খালের ওপর লোহার ব্রিজ নির্মাণ করায় প্রবাসী মো মো. জাহাঙ্গীর আলম...

চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে দেশের চার জেলায় পাঁচটি নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ...

এদেশের হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সকলের নিরাপত্তা নিশ্চিতে আমাদের দায়িত্ব নিতে হবে

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা ও নাগরিক অধিকার...

নতুন কুঁড়ি স্পোর্টস এর চট্টগ্রাম পর্ব, ফুটবল ও ক্রিকেট সেমিফাইনাল সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম পর্বের ৬ষ্ঠ দিনে ফুটবল ও ক্রিকেটের সেমিফাইনাল সম্পন্ন হয়েছে। একই দিনে সিজেকেএস সুইমিং পুলে...