রবিবার, ৩ মে ২০২৬

নতুন কালুরঘাট সেতু দ্রুত বাস্তবায়ন হোক: আবু সুফিয়ান

নিজস্ব প্রতিবেদক

কালুরঘাট রেল ও সড়ক সেতুর নির্মাণকাজ দ্রুত শুরু করার দাবি জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান। বোয়ালখালী তথা দক্ষিণ চট্টগ্রাম বাসীর দীর্ঘদিনের দাবি নতুন কালুরঘাট সেতু প্রকল্পটি অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহবান জানান।

গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি আজ বলেন, বোয়ালখালী বাসী তথা দক্ষিণ চট্টগ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি নতুন কালুরঘাট সেতু নির্মাণ। দীর্ঘদিন ধরে এই একটি সেতুর অভাবে কষ্ট পাচ্ছে এ অঞ্চলের মানুষ। এই সেতুটি বাস্তবায়ন হলে তাদের দীর্ঘদিনের দুর্ভোগ ঘুচবে। গত একবছর ধরে জোড়াতালির সংস্কার কাজের জন্য সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকায় ফেরি পারাপারে প্রতিনিয়ত দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন বোয়ালখালীবাসী। ফেরি দিয়ে মানুষ পারাপার করতে গিয়ে ইতোমধ্যে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়া দশকের পর দশক কালুরঘাট সেতুতে আটকা পড়ে কত মানুষ মর্মান্তিক দুর্ঘটনার সম্মুখীন হয়েছে, কত সংকটাপন্ন রোগীর প্রাণ গেছে এবং মানুষকে যে কত দুর্ভোগ পোহাতে হয়েছে তা বলার অপেক্ষা রাখেনা।

তিনি আরোও বলেন, পতিত, অবৈধ আওয়ামী সরকারের এমপিরা বার বার আশ্বাস দিলেও ১৭ বছরে নতুন সেতু নির্মাণের কোনো উদ্যোগ দৃশ্যমান করতে পারেনি। জনদুর্ভোগ লাঘবে তারা কখনোই সচেষ্ট ছিলনা। বরঞ্চ উন্নয়নের কথা বলে যে সকল প্রকল্প থেকে লাগামহীন দুর্নীতি করতে পেরেছে হাসিনা সরকার শুধু সে প্রকল্পগুলোই করেছে। কালুরঘাট সেতু নির্মাণ হলে শুধু বোয়ালখালীবাসী নয় দক্ষিণ রাঙ্গুনীয়া, পটিয়া সহ দক্ষিণ চট্টগ্রামের মানুষ এর দ্বারা উপকৃত হবে। এই সেতু শহরের যানজট কমাবে এবং অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তাই চরম জনদুর্ভোগের কথা চিন্তা করে অগ্রাধিকার ভিত্তিতে নতুন কালুরঘাট সেতু নির্মাণ কাজ শুরু করার জন্য প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট জোর দাবি জানাই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ব্যাংকের ৪৭ কোটি টাকা আত্মসাৎ, ব্যবসায়ীর ১১ বছর কারাদণ্ড

চট্টগ্রাম নগরীর এবি ব্যাংক লিমিটেডের জুবিলি রোড শাখা থেকে...

শাহ আমানতে ২৭ লাখ টাকার সিগারেট জব্দ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ২৭ লাখ টাকার ১৩৪৫...

সরকার রাজনৈতিক পরিচয়ে বৈষম্য চায় না: প্রধানমন্ত্রী

সরকার রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বৈষম্য করতে চায় না বলে...

মোবাইল কোর্ট জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিদ্যুৎ সাশ্রয়ে একগুচ্ছ নির্দেশনা দিয়েছে সরকার, যার মধ্যে রয়েছে...

সিন্ডিকেট-দুর্নীতির বিরুদ্ধে ডিসিদের কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ, ভেজাল রোধ, সিন্ডিকেট ভাঙতে, দুর্নীতি দমন...

সিলেট-ঢাকা মহাসড়কে পিকআপ-ট্রাকের সংঘর্ষে ৭ নির্মাণ শ্রমিক নিহত

সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমায় পিকআপ ভ্যান ও ট্রাকের মুখোমুখি...

আরও পড়ুন

চট্টগ্রামে ব্যাংকের ৪৭ কোটি টাকা আত্মসাৎ, ব্যবসায়ীর ১১ বছর কারাদণ্ড

চট্টগ্রাম নগরীর এবি ব্যাংক লিমিটেডের জুবিলি রোড শাখা থেকে ৪৭ কোটি ৪৯ লাখ ৭৩ হাজার ৮৮৫ টাকা অর্থ আত্মসাতের মামলায় গিয়াস উদ্দিন ওরফে কুসুম...

শাহ আমানতে ২৭ লাখ টাকার সিগারেট জব্দ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ২৭ লাখ টাকার ১৩৪৫ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে।শনিবার (২ মে) রাত ১১টায় বিমানবন্দর এনএসআই, ডিজিএফআই টিমের নেতৃত্বে বিমানবন্দর...

সরকার রাজনৈতিক পরিচয়ে বৈষম্য চায় না: প্রধানমন্ত্রী

সরকার রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বৈষম্য করতে চায় না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “জাতীয় ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। মতভেদ থাকতে পারে,...

মোবাইল কোর্ট জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিদ্যুৎ সাশ্রয়ে একগুচ্ছ নির্দেশনা দিয়েছে সরকার, যার মধ্যে রয়েছে সন্ধ্যা ৭টার পর মার্কেট বন্ধ রাখা। সঠিক সময়ে মার্কেট বন্ধ করা হয় কি না তা...