শুক্রবার, ১ মে ২০২৬

চট্টগ্রামে সড়কে কাজে ফিরেছেন ট্রাফিক পুলিশ

চট্টগ্রাম নিউজ ডটকম:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পতনের পর বিভিন্ন থানা এবং পুলিশের ওপর হামলা ঘটনার ঘটেছে। হামলা সহিংসতার ৭ দিন পর অবশেষে কাজে যোগদান করেছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। 

মঙ্গলবার (১৩ আগস্ট) চট্টগ্রামে বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশের সদস্যদের কাজ করতে দেখা যায়।ট্রাফিক পুলিশরা কাজে যোগদান করায় এবার ক্লাসে ফিরে যাবেন বলে জানিয়েছেন ট্রাফিক শৃঙ্খলায় কাজ করা শিক্ষার্থীরা। তবে এর আগে সোমবার বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশ এর কাজ করতে দেখা যায়।

সরেজমিনে নগরীর বিভিন্ন পয়েন্টে ঘুরে ট্রাফিক পুলিশ কাজের ফেরার বিষয়টি চোখে পড়ে। এর মধ্যে নগরের গুরুত্বপূর্ণ স্থান জিইসি মোড়ে ডিসি সহ সকল কর্মরত পুলিশ দের কাজে ফিরতে দেখা যায়। এছাড়াও ১১টার সময় নগরীর টাইগারপাস মোড়ে দেখা গেছে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ সদস্যদের।

নগরী ঘুরে আরো দেখা গেছে আজকে ৭ম  দিনেও বরাবরের মত নগরীর অনেক জায়গায় পুলিশের সাথে আছে বিএনসিসি, স্কাউট এর সদস্যদের।

এদিকে আজ মঙ্গলবার থেকে চট্টগ্রাম নগরের ট্রাফিক ব্যবস্থাপনায় থাকছেন না শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ ইমন একথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন শিক্ষার্থীদের এখন ক্লাসে ফেরার সময় হয়েছে মন্তব্য করে পুলিশকে দ্রুত ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। কাজে ফেরায় ট্রাফিক পুলিশকে তিনি ধন্যবাদ জানান।

উল্লেখ্য শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর ভেঙে পড়ে পুলিশের চেইন অব কমান্ড। ছাত্র-জনতার সবচেয়ে বেশি তোপের মুখে পড়ে পুলিশ। সারা দেশে বাহিনীটির থানা ও ট্রাফিক স্থাপনায় হামলা হয়। সেই সাথে পুলিশ সদস্যদের মারধর ও হত্যার ঘটনা ঘটেছে। একপর্যায়ে সারা দেশের মত চট্টগ্রামও পুলিশ শূন্য ট্রাফিক সিগন্যাল ও সড়কে যান চলাচলের শৃঙ্খলার দায়িত্ব কাঁধে তুলে নেয় ছাত্র-জনতা।

ট্রাফিক পুলিশ কাজে যোগদানের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) এ এন এম ওয়াসিম ফিরোজ বলেন, সোমবার থেকে আমরা জোন ভিত্তিক ট্রাফিক কাজ প্রাথমিকভাবে শুরু করছি। মঙ্গলবার থেকে পুরোপুরি শুরু করতে পারব বলে আশা করছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-নিরাপত্তা দিবস পালিত

“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত—আসবে এবার নব প্রভাত” প্রতিপাদ্যে খাগড়াছড়িতে...

চট্টগ্রামে নানা আয়োজনে পালিত হচ্ছে পবিত্র বুদ্ধ পূর্ণিমা

নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে পালিত হচ্ছে...

সাতকানিয়ায় হাতির পায়ে পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে আহত মোহাম্মদ আজিজুল...

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২)...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী...

কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

শহীদদের আত্মত্যাগ এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি...

আরও পড়ুন

চট্টগ্রামে নানা আয়োজনে পালিত হচ্ছে পবিত্র বুদ্ধ পূর্ণিমা

নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে পালিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা।শুক্রবার (১ মে) সকাল থেকেই নগরীর নন্দনকানন বৌদ্ধ...

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন। দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম।বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত...