রাঙামাটিতে মেয়াদবিহীন পণ্য রাখার অভিযোগে ৫ টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর ।
মঙ্গলবার ( ২৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলা সদর বড়ইছড়ি বাজারে রাঙামাটি ও চট্টগ্রাম জেলার দায়িত্বরত ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক রানা দেব এ অভিযান পরিচালনা করেন। কাপ্তাই উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মো: ইলিয়াস এই সময় অভিযানে সহায়তা করেন।
