শনিবার, ৮ আগস্ট ২০২৬

বান্দরবানের তিন উপজেলায় গণপরিবহন চলাচল স্বাভাবিক

মোঃ শহীদুল ইসলাম, বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের তিন উপজেলায় আজ সকাল থেকে গণপরিবহন চলাচল স্বাভাবিক হয়েছে। পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কেএনএফ এই প্রথম জেলার রুমা, থানচি, রোয়াংছড়ি উপজেলায় ধর্মঘট পালন করে এতে চরমভাবে ভোগান্তিতে পড়ে তিন উপজেলার স্থানীয় জনসাধারণ এবং আগত পর্যটকেরা।

কেএনএফ এর মুখপাত্র ক্যাপ্টেন ফ্লেমিং তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে জানায় অত্রাঞ্চলে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে, সকল জাতি গোষ্ঠী-ধর্ম-বর্ণের কথা বিবেচনা করে এবং প্রশাসন ও বিভিন্ন দিক থেকে আশ্বস্তের কথা চিন্তা করে কেএনএফ-এর ইমার্জেন্সি এক্সিকিউটিভ মিটিং এ গৃহীত সিদ্ধান্ত মোতাবেক কেএনএফ কর্তৃক আহুত চলমান যানবাহন ধর্মঘটটি প্রত্যাহার করা হলো।
এবং আগামী ৭দিনের মধ্যে প্রশাসনিকভাবে কোন হস্তক্ষেপ বা সুরাহা না হলে আবার কেএনএফ কঠোরভাবে যানবাহন ধর্মঘটের ডাক দিতে প্রস্তুত।মূলত শান্তি আলোচনা চালিয়ে নেয়ার স্বার্থে ধর্মঘট থেকে সরে আশে এই সংগঠনটি।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকে জেলার রুমা, থানচি, রোয়াংছড়ি উপজেলার বাস টার্মিনাল এর টিকেট কাউন্টার গুলোতে স্বাভাবিক ভাবেই যাত্রীরা টিকেট কেটে গন্তব্যে আশা যাওয়া করতে পারছেন।

বান্দরবান বাস মালিক সমিতির অফিস সহকারী মিলন দাশ জানান, আজ সকাল থেকেই যথারীতি আমাদের বাস টিকেট কাউন্টার গুলোতে সাধারণ যাত্রী এবং পর্যটকরা টিকেট কেটে গন্তব্যে যেতে পারছেন।
গতকাল প্রশাসনের সাথে রুমায় কেএনএফ এর নেতৃবৃন্দের সাথে আলোচনা হওয়ার প্রেক্ষিতে তারা ধর্মঘট উটিয়ে নিয়েছে।

এ বিষয়ে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৌয়দ মাহবুবুল হক জানান, গতকাল প্রশাসনের সাথে রুমায় বম জনগোষ্ঠী নেতৃবৃন্দের আলোচনা হয়েছে,এছাড়াও যে বিষয়টি নিয়ে জাতিগত একটি সহিংসতা বিরাজমান ছিলো তা দুই পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে সমজতায় আশার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এলাকায় সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল সম্প্রদায়ের জনসাধারণকে সকল ধরনের হিংসাত্মক কর্মকাণ্ড থেকে সরে আশার আহ্বান জানানো হয়েছে।

এদিকে গণপরিবহন চলাচল স্বাভাবিক হওয়ায় খুশি স্থানীয় জনসাধারণ, স্থানীয়রা জানান, অস্ত্র, সন্ত্রাসের পথ ছেড়ে কেএনএফ এর উচিত শান্তি আলোচনার মাধ্যমে নিজেদের অধিকার নিয়ে আলোচনা করা। তাদের কর্মকাণ্ডের কারনে সাধারণ পাহাড়ি জনসাধারণ সহ বম জনগোষ্ঠীর অনেকেই অযাচিত সমস্যার সম্মুখীন হচ্ছে প্রতিনিয়ত।

প্রসঙ্গত গত ১৩ই ফেব্রুয়ারি রুমা উপজেলায় কেএনএফ সশস্ত্র সংগঠনের সদস্যদের গুলিতে ২নং রুমা সদর ইউপির ৯নং ওয়ার্ড রিঝুক পাড়া এলাকায় এক যুবক আহত হয় এর প্রেক্ষিতে গত ১৪ই ফেব্রুয়ারি নাগরিক সমাজের ব্যানারে কেএনএফ এর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় এসময় কয়েকটি ঘরবাড়ি সহ ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরের ঘটনা ঘটে।

এদিকে উক্ত ঘটনার প্রেক্ষিতে গত রবিবার (১৮ ফেব্রুয়ারি) পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট(কেএনএফ) জেলার রুমা, থানচি, রোয়াংছড়ি তিন উপজেলায় ধর্মঘট পালন করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

আরও পড়ুন

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।তিনি বলেন, আগের অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংকট তৈরি...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভায় অংশ নিয়েছেন। এ সময়...