জার্মানির মিউনিখে তিনদিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
স্থানীয় সময় রোববার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯টা ৮ মিনিটে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে সফরসঙ্গীদের নিয়ে দেশের উদ্দেশে মিউনিখ ত্যাগ করেন সরকারপ্রধান।
এর আগে মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দিতে ১৫ ফেব্রুয়ারি ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের সভাপতির আমন্ত্রণে সেখানে যান তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর দেশের বাইরে এটিই প্রথম সরকারি সফর প্রধানমন্ত্রীর।
