শনিবার, ৮ আগস্ট ২০২৬

উচ্চ আদালতের স্থিতাবস্থা আদেশে কার্যালয় পরিচালনায় কাউন্সিলর জসিম

কে এম রাজীব, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশন উত্তর পাহাড়তলী এলাকার সম্প্রতি বরখাস্ত হওয়া ৯ নং ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম জসিম উচ্চ আদালত হতে “স্ট্যাটস কো” (স্থিতাবস্থা) আদেশে তার কার্যালয়ের কর্মকান্ড অব্যাহত রেখেছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) কার্যালয় কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখার বিষয়টি নিশ্চিত করেন ওয়ার্ড সচিব রুবেল কুমার শীল।

তিনি বলেন, গত ২৪ জানুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয় সাময়িক বরখাস্ত করেন কাউন্সিলর মহোদয়কে। পরবর্তীতে তিনি দায়িত্ব ফিরে পেতে বরখাস্তের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করে ৩ মাসের স্থিতাবস্থা আদেশ পান বলে জানান ওর্য়াড সচিব রুবেল কুমার শীল।

দায়িত্ব পাওয়ার বিষয়ে কাউন্সিলর জহুরুল আলম জসিম চট্টগ্রাম নিউজকে বলেন, একজন ব্যক্তি সকলের প্রিয় হতে পারেনা এটা ইতিহাসেও আছে। আমি যেহেতু জনপ্রতিনিধি সেহেতু আমার সব কর্মকান্ড সবার ভালো নাও লাগতে পারে। সমাজে ভালো মন্দ সব ধরনের লোক বসবাস করে এবং কাজ করতে গেলে আলোচনা সমালোচনা হবেই। তেমনি হয়তো আলোচিত সমালোচিত হয়েছি। তাই বলে আমি আমার এলাকায় জনগণের সেবামূলক কর্মকান্ড বন্ধ রাখতে পারিনা। তাই স্থানীয় সরকার মন্ত্রণালয় আমাকে সাময়িক ভাবে যে বরখাস্ত করেছেন পরবর্তীতে আমি এলাকার উন্নয়ন কর্মকান্ড এবং জনগণের সেবা অব্যাহত রাখতে দায়িত্ব ফিরে পেতে উচ্চ আদালতে গিয়ে বরখাস্তের বিরুদ্ধে রিট করি। উচ্চ আদালত ওই রিটের ওপর শুনানি করে ৬ ফেব্রুয়ারী ৩ মাসের “ট্যাটাস কো” (স্থিতাবস্থা) আদেশ করেন। পরে আমি ওই আদেশ মূলে ৮ ফেব্রুয়ারী হতে আমার কার্যালয়ে উপস্থিত থেকে জনগণের সেবায় নিয়োজিত আছি।

প্রসঙ্গত, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এর প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়িতে ঢিল ছোঁড়া ও হুমকি প্রদানে জসিমের বিরুদ্ধে অভিযোগ করলে অভিযোগটি গ্রহণ করেন আদালত।পরবর্তীতে স্থানীয় সরকার মন্ত্রণালয় গত ২৪ জানুয়ারি সাময়িকভাবে বরখাস্ত করেন কাউন্সিলর জহুরুল আলম জসিমকে। বরখাস্তের পর ৯ নম্বর ওয়ার্ডের ভারপ্রাপ্ত কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন ১২ নং সরাইপাড়া ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আমিন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

আরও পড়ুন

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯ আগস্ট) চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একদিনের সফরে রোববার (৯ আগস্ট) কক্সবাজারের মহেশখালী এবং...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।তিনি বলেন, আগের অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংকট তৈরি...

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভায় অংশ নিয়েছেন। এ সময়...