রবিবার, ৯ আগস্ট ২০২৬

কাপ্তাইয়ে এসএসসি পরীক্ষায় বসেছে ১১২০ জন শিক্ষার্থী

ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি

সারাদেশের ন্যায় বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) হতে রাঙামাটির কাপ্তাই উপজেলায় ৪ টি কেন্দ্রে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা।

এতে উপজেলার ১৩ টি মাধ্যমিক বিদ্যালয় ও ২ টি মাদ্রাসা হতে সর্বমোট ১১২০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে বলে জানান কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান।

তিনি জানান, নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩ শত ১৪ জন, কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ে ৪ শত ২১ জন এবং বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২ শত ৮৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এছাড়া কাপ্তাই আল আমিন নুরিয়া মাদ্রাসা কেন্দ্রে ৯৯  জন দাখিল পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

এদিকে প্রথমদিন বাংলা প্রথম পত্র পরীক্ষায় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন  উপজেলা সদর বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় কেন্দ্র, কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র, নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয় এবং কাপ্তাই আল আমিন নুরিয়া মাদ্রাসা কেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় তিনি পরীক্ষা কেন্দ্রের বাহিরে গণমাধ্যমকে জানান, সারাদেশের মত একযোগে কাপ্তাই উপজেলায় ৩ টি এসএসসি কেন্দ্র ও ১ টি দাখিল কেন্দ্রে পরীক্ষা চলছে। নির্বিঘ্নে শিক্ষার্থীরা যাতে পরীক্ষা দিতে পারে এজন্য আমরা সকল প্রস্তুতি নিয়েছি। পরীক্ষা চলাকালীন নির্দেশনাসমূহ মেনে চলার জন্য আমি সংশ্লিষ্টদের অনুরোধ করছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

আরও পড়ুন

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...