রবিবার, ৯ আগস্ট ২০২৬

রুমায় পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে একজন আহত

বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের রুমা উপজেলায় একজন যুবককে কেএমএফ সন্ত্রাসীরা গুলি করেছে বলে খবর পাওয়া গিয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫ টায় ২নং রুমা সদর ইউপির ৯ নাম্বার ওয়ার্ড রিঝুক পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত উহ্লা চিং মার্মা (৩৫) ওই এলাকার মোনাক মার্মা’র ছেলে।

রুমা উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা জানান, আহত উহ্লা চিং সকালে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির পার্শ্ববর্তী জঙ্গলে গেলে সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা অস্ত্রসহ কেএনএফ সদস্যের দেখতে পেয়ে পালিয়ে আসার সময় উহ্লা চিংকে লক্ষ্য করে গুলি ছুড়লে একটি গুলি তার শরীরের পেছন দিকে লেগে গুরুতর আহত হন।

রুমা সদর ইউপি চেয়ারম্যান শৈ মং মারমা জানান, কেএনএফ সদস্যরা এর আগে রিজুক পাড়া থেকে চাঁদা দাবি করেছিল।চাঁদা না দেওয়ায় কেএনএফ সদস্যেরা এই ঘটনা ঘটিয়েছে বলে মনে করছেন তিনি। এছাড়া এই ঘটনায় অপ্রীতিকর ঘটনা এড়াতে রুমা বাজারে ২ ঘন্টা যান চলাচল বন্ধ রাখা হয়েছে বলেও জানান তিনি।

রুমা উপজেলা মেডিকেল অফিসার মো. মোস্তফা রুবেল জানান, সকাল সাড়ে ৮ টায় গুলিবিদ্ধ এক যুবকে ভর্তি করানো হয়েছিল।গুলিটি শরীরে ঢুকার চিহ্ন থাকলেও বাহির হওয়ার কোন চিহ্ন না থাকায় ধারণা করা হচ্ছে গুলিটি তার শরীরের মধ্যে রয়ে গেছে।উন্নত চিকিৎসার প্রয়োজনে তাকে বান্দরবান সদর হাসপাতাল এবং পরে চট্টগ্রাম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

রুমা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহজাহান সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে আহতকে কেএনএফ সদস্যরা গুলি করেছে বলে অভিযোগ করা হয়েছে।

প্রসঙ্গত গত ৫ই নভেম্বর বান্দরবানের রুমায় নতুন সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সঙ্গে প্রথম মুখোমুখি বৈঠক অনুষ্ঠিত হয়। পার্বত্য বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা কে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট শান্তি প্রতিষ্ঠা কমিটির সাথে আলোচনা ও সমঝোতা চুক্তি স্বাক্ষরের পর ওই এলাকা গুলোতে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। তবে সাম্প্রতিক সময়ে আবারো নতুন করে আলোচনায় আসছে কেএনএফ এর নাম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...