রবিবার, ৯ আগস্ট ২০২৬

আপত্তিকর ছবি দিয়ে ভাবিকে ব্ল্যাকমেইল, দেবর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে এক গৃহবধূকে তার ব্যক্তিগত ছবি ও ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করে ৩০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে দেবরকে গ্রেপ্তার করেছে সিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগ।

শনিবার (১০ ফেব্রুয়ারি) নগরীর চান্দগাঁও থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম এস এম আতিক শাহরিয়ার (১৯)। সে চট্টগ্রামের একটি কলেজ থেকে এইচএসসি পাস করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-পুলিশ কমিশনার আসিফ মহিউদ্দীন।

তিনি জানান, অভিযুক্ত নারী একজন গৃহিণী। তার স্বামী প্রবাসে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মেসেঞ্জার থেকে প্রবাসী স্বামী এবং ভাবীকে ব্যক্তিগত নগ্ন ছবি এবং ভিডিও পাঠিয়ে ৩০ হাজার টাকা দাবি করে। টাকা না দিলে নগ্ন ছবি ও ভিডিও আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। এতে করে ভিকটিম ওই নারী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে চান্দগাঁও থানায় জিডি করেন। পরে ভিকটিম সিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগে অভিযোগ করেন। এরপর কাউন্টার টেরোরিজম ছায়া তদন্ত শুরু করে। ভিকটিমের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তার চাচাতো ভাই এসএম আতিক শাহরিয়ারকে জিজ্ঞাসাবাদ ও তার ডিভাইস চেক করা হয়। এসময় ফেসবুক আইডিটি তার মোবাইলে খোলা পাওয়া যায় এবং মোবাইলের গ্যালারিতে ছবিগুলো পাওয়া যায়।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে আসামি জানায়- ভিকটিমের একটি পুরোনো স্মার্ট ফোন থেকে তার কিছু ব্যক্তিগত নগ্ন ছবি/ভিডিও পায়। পরে ফেইক ফেসবুক আইডি তৈরি করে সেসব ছবি ও ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে একটি বিকাশ নম্বর পাঠিয়ে টাকা দাবি করে। তাকে আদালতে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান আছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯ আগস্ট) চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একদিনের সফরে রোববার (৯ আগস্ট) কক্সবাজারের মহেশখালী এবং...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...