শনিবার, ৮ আগস্ট ২০২৬

আবুধাবিতে পটিয়া পৌর কাউন্সিলর গোফরান রানা সংবর্ধিত

নিউজ ডেস্ক

পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর গোফরান রানা, পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল করিম ও তরুণ ব্যবসায়ী শাহাদাত হোসেন আবুধাবিতে সংবর্ধিত হয়েছেন।

শনিবার ১০ ফেব্রুয়ারি রাতে পটিয়া প্রবাসী সমিতি আবুধাবির উদ্যােগে তাদের এ সংবর্ধনা দেওয়া হয়।

সংযুক্ত আরব আমিরাতে ভ্রমনে যাওয়ায় সেখানকার একটি ভিপিআই হোটেলে মাহাবুল আলম এরশাদের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মোর্শেদুল আলমের পরিচালনায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মোবাইল ফোনের মাধ্যমে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে নব-নির্বাচিত সংসদ সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী বক্তব্য রাখেন।

এতে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবী কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শওকত আকবর, প্রধান বক্তা বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন সম্পাদক গোলাম কাদের চৌধুরী ইফতি, হাটহাজারী সমিতি সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন বাদল, আবুধাবী আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুব খন্দকার মোজাফফর, বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ লোকমান, পটিয়া সমিতির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ এরশাদ, মাওলানা হাসানুল করিম, মোঃ বেলাল, খোরশেদ আলম, মোঃ সোহেল মোহাম্মদ আবছার, মোহাম্মদ তৈয়ব মোহাম্মদ রাসেল, মো: পিয়ারু৷

পটিয়ার নব নির্বাচিত সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, দেশরত্ম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে আরো এগিয়ে নেওয়া হবে। গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষভাবে হয়েছে।

পটিয়ার প্রার্থী পরিবর্তন করে তাঁকে প্রার্থী করায় দলীয় লোকজন ও সাধারণ মানুষ খুশি। ভোটের মাধ্যেমে তিনবারের সংসদ সদস্য সামশুল হক চৌধুরীকে পরাজিত করা হয়েছে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৃণমুলের নেতাকর্মী ও প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

আরও পড়ুন

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।তিনি বলেন, আগের অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংকট তৈরি...

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভায় অংশ নিয়েছেন। এ সময়...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই...