দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী সংসদ সদস্য প্রার্থী হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন বোয়ালখালীর মেয়ে তাহমিনা হক শিরিণ।
রাজনৌতিক পরিবারের সন্তান শিরিন এর পিতা মরহুম আলহাজ্ব মোহাম্মদ আতাউল হক (বি এ) সাবেক সহ সভাপতি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ ও সাবেক সভাপতি বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ এবং বোয়ালখালী উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ছিলেন।
আতাউল হক সাহেব সারাজীবন আওয়ামীলীগ করেছেন, সরকারি অফিসার এর চাকরি ছেড়ে দেশ ও দলের কল্যানে নিজেকে নিয়োজিত রাখেন।
দলের দু:সময় ৭৫ ও ২০০৬-৮ সালে উনার গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে, অত্যন্ত সত ব্যক্তিত্ব বান এই আদশিক নেতা অনুকরনীয় হয়ে আছেন চট্টগ্রাম এর রাজনৌতিক অঙ্গনে। ৩২ বছর বয়সী এই তরুনী স্বপ্ন দেখছেন বাবার মত নিজেও দেশ ও দলের প্রয়োজনে কাজ করার।
আলহাজ্ব আতাউল হক স্মৃতি ফাউন্ডেশনের পরিচালক এই তরুনী করোনাকালীন গরিব ও সল্প আয়ের মানুষের জন্য খাদ্য, চিকিৎসা সামগ্রী দিয়ে সহয়তা করেছেন।
বোয়ালখালীর সকল শ্রেনী পেশার সাধারণ মানুষের প্রত্যাশা সাদাসিধা জীবনযাত্রায় অভ্যস্ত জনপ্রিয় নেতা আতাউল হকের মেয়েকে বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা তার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মানে মহান জাতীয় সংসদের সদস্য পদে মনোনয়ন দিয়ে বোয়ালখালী সহ দক্ষিণ চট্টগ্রামের সামগ্রিক উন্নায়নে নারীরঅংশগ্রহণ ও নারীকল্যানে কাজ করার সুযোগ দিবেন।
