শুক্রবার, ১৫ মে ২০২৬

চাতরীতে মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

আনোয়ারা উপজেলার চাতরী রয়েল ফুটবল ক্লাব আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার রাতে চাতরী বাংলাবাজার এলাকার একটি মাঠে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুবলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মোজ্জামেল হক।

এসময় সংক্ষিপ্ত সভায় চাতরী ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. ইলিয়াসের সভাপতিত্বে এবং মো. জসিমউদদীনের পরিচালনা ও ধারাভাষ্যকারতায় এতে প্রধান অতিথি ছিলেন চাতরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইয়াছিন (হিরু)।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাতরী ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি আবদুল্লাহ আল হারুন,যুবলীগ নেতা জিয়াউদ্দিন, শাহাদাত হোসেন, মো. জুয়েল, চাতরী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক তারেক আজিজ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সমাজে কতিপয় মহল তরুণ কিশোরদের কোমল ও সরলতার সুযোগে অপরাধ ও জঙ্গি তৎপরতাসহ নানাভাবে বিপদগামী করার চেষ্টা করে। আমাদেরকে এ বিষয়ে সজাগ থাকতে হবে। সন্তানদের পরিবারের পক্ষ থেকে চোখে চোখে রাখতে হবে। তাদেরকে নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের পরিবেশ তৈরি করে দিতে হবে।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সভাপতি ইমতিয়াজ, সাধারণ সম্পাদক মনির উদ্দিন,সদস্য ইমন, আবদুল্লাহ,সানি,শাকিল,রাহাত,মিজান,ফাহিম,সাজ্জাদসহ সকল সদস্যরা।

টুর্নামেন্টে ৩২টি দল অংশগ্রহণ করে। নকআউট পর্বে এ টুনামেন্ট অনুষ্ঠিত হবে। উদ্বোধনীর দিনে দুইটি খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রথম খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন চাতরী ফুটবল একাদশ বনাম পীরখাইন ফুটবল একাদশ এতে ১-০ গোলে পীরখাইন একাদশ জয়লাভ করে। অপর খেলায় সিজল ফুটবল দলকে ১-০ গোলে পরাজিত করেন কৈয়গ্রাম লায়ন শামসুল হক স্মৃতি ফুটবল দল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে...

ঈদগাঁওতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দু’জনকে আটক

কক্সবাজার ঈদগাঁওতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ দু'জনকে গ্রেফতার...

চট্টগ্রামে কুড়া-ভুষি মিশিয়ে তৈরি করা হচ্ছিল ফুচকা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে তিনটি...

শনিবার খোলা রেখে ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি-বেসরকারি সব অফিসের জন্য...

ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট শুরু কাল

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে...

আরও পড়ুন

ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট শুরু কাল

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ট আসর শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার।চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে সকালে টুর্নামেন্টের উদ্বোধন করবেন চট্টগ্রাম...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে নিজেদের গাড়ির ভেতর থেকে। ধারণা করা হচ্ছে, ওমানের মেলাদ্দা নামক এলাকায় গতকাল বুধবার ওমানের স্থানীয়...

চকরিয়ায় মসজিদ সংলগ্ন কক্ষ থেকে ইমামের মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় এক মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মসজিদসংলগ্ন নিজের থাকার কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায়...

স্কুলশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪

সাতকানিয়া উপজেলায় দুই চাচাতো বোন স্কুল ফাঁকি দিয়ে মৎস্য প্রজেক্টে বেড়ানো শেষে বাড়ি ফেরার পথে আপন চাচাতো ছোট বোনের সামনেই ছুরির ভয় দেখিয়ে ১৬...