বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

কর্ণফুলীতে নতুন ইউএনও’র যোগদান

সিনিয়র প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলীতে নব নিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা জান্নাত কর্মস্থলে যোগ দিয়েছেন।

রোববার (১১ ফেব্রুয়ারী) সকাল ১১টায় নিজ দফতরে যোগদান শেষে তিনি উপজেলার সব দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেন। নিয়ম অনুযায়ী তিনি পূর্বের ইউএনও থেকে দায়িত্ব বুঝে নেন।

গত বৃহস্পতিবার (১লা ফেব্রুয়ারী) চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শামীম আলম স্বাক্ষরিত এক আদেশে ইউএনও হিসেবে মাসুমা জান্নাত কে পদায়ন করা হয়।

জানা যায়, চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ইউএনও হিসেবে সংযুক্ত হবার পূর্বে তিনি চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখা, মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম সদর সার্কেল ও দাগনভূঁইয়ার সহকারি কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

তথ্য সূত্রে জানা যায়, মাসুমা জান্নাতের গ্রামের বাড়ি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের দিলজানবাড়ি। পিতা মাস্টার সালেহ আহমদ। তাঁর দুই ছেলে-মেয়ে। প্রথম ছেলে রাসেলুল কাদের (২৮তম বিসিএসের প্রশাসন ক্যাডার)। বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে উপ-সচিব।

দিলজান বাড়ির প্রথম বিসিএস ক্যাডার রাসেলুল কাদের। একই বাড়িতে ৭ জন বিসিএস ক্যাডার ও এক গ্রামের ২৩ পরিবারে ১৮ জন বিসিএস ক্যাডার রয়েছেন। যা নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় লেখালেখি হয়েছে।

মাসুমা জান্নাত ৩৫তম বিসিএসের প্রশাসন ক্যাডার। পড়াশোনা করেছেন পেকুয়ার রাজাখালী ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর।

কর্ণফুলীতে যোগদান করে তিনি পাঁচ ইউনিয়নের সকল জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয়দের সার্বিক সহযোগিতা কামনা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে...

ঈদগাঁওতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দু’জনকে আটক

কক্সবাজার ঈদগাঁওতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ দু'জনকে গ্রেফতার...

চট্টগ্রামে কুড়া-ভুষি মিশিয়ে তৈরি করা হচ্ছিল ফুচকা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে তিনটি...

শনিবার খোলা রেখে ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি-বেসরকারি সব অফিসের জন্য...

ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট শুরু কাল

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে...

আরও পড়ুন

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে নিজেদের গাড়ির ভেতর থেকে। ধারণা করা হচ্ছে, ওমানের মেলাদ্দা নামক এলাকায় গতকাল বুধবার ওমানের স্থানীয়...

চকরিয়ায় মসজিদ সংলগ্ন কক্ষ থেকে ইমামের মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় এক মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মসজিদসংলগ্ন নিজের থাকার কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায়...

স্কুলশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪

সাতকানিয়া উপজেলায় দুই চাচাতো বোন স্কুল ফাঁকি দিয়ে মৎস্য প্রজেক্টে বেড়ানো শেষে বাড়ি ফেরার পথে আপন চাচাতো ছোট বোনের সামনেই ছুরির ভয় দেখিয়ে ১৬...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে মহানগর জাপার আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

বর্ষীয়ান রাজনীতিবিদ-বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহবায়ক আলহাজ্ব আবু তাহের।বুধবার ১৩ মে...