রবিবার, ৯ আগস্ট ২০২৬

তিন দিনের সফরে সপরিবারে সাজেকে রাষ্ট্রপতি

চট্টগ্রাম নিউজ ডেস্ক

অবকাশ যাপনে ৩ দিনের সফরে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শনিবার (১০ জানুয়ারি) দুপুর ১.২০ মিনিটে হেলিকপ্টার যোগে সাজেক পৌঁছান তিনি।

বাঘাইছড়ি উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, তিন দিনের সফরে রাষ্ট্রপতি সাজেক পৌঁছেছেন। এই নিয়ে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। রাষ্ট্রপতির সফরকালীন সময়ে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত নৃ-তাত্ত্বিক জাতিগোষ্ঠীগুলো দ্বারা পরিবেশিত নানান সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন এবং সাজেকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন। এছাড়াও তিনি সফরকালীন সময়ে সাজেকের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলো পরিদর্শন করবেন।

সাজেকের স্থানীয় সূত্রে জানা যায়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাজেকের কংলাক পাহাড় সড়কে অবস্থিত খাস্র‌াং হেলি রিসোর্টে অবস্থান করবেন এবং আগামী সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সাজেক ত্যাগ করবেন। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সাজেকে অবস্থান করছেন। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সাজেকের ১১৬টি রিসোর্টের মধ্যে প্রায় ৮০টি রিসোর্ট বিভিন্ন কর্মকর্তাদের জন্য বরাদ্দ করা হয়েছে। বাকি ৩৬টি রিসোর্টে পর্যটকরা অবস্থান করতে পারবেন বলে জানা গেছে।

এ সময় সফর সঙ্গীদের মধ্যে স্ত্রী ড. রেবেকা সুলতানা, পুত্র মোহাম্মদ আরশাদ আদনান, পুত্রবধূ চেমন আরা সুমি, দৌহিত্র তাহসিন মোহাম্মদ আদনান ও তাহমীদ মোহাম্মদ আদনানসহ রাষ্ট্রপতির একান্ত সচিব, সামরিক সচিবসহ বিভিন্ন পদের কর্মকর্তাগণ।

এ সময় রাষ্ট্রপতিকে অর্ভ্যথনা জানান পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি, ২০৩ পদাতিক ব্রিগেড কমান্ডার, রাঙ্গামাটি জেলা প্রশাসক ও রাঙ্গামাটি জেলা পুলিশ সুপারসহ অন্যান্য পদবীর উচ্চ পর্যায়ের অফিসার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে কাজ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...