রাঙামাটির কাপ্তাই প্রাগ ঐতিহাসিক শ্রী শ্রী মাতা সীতা দেবী মন্দিরের বার্ষিক সাধারণ সভা শুক্রবার মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি রতন দাশ।
সাধারণ সম্পাদক আশীষ কুমার দাশ এর সঞ্চালনায় এসময় কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু, সাংগঠনিক সম্পাদক অমিত বিশ্বাস বাবলু, অর্থ সম্পাদক উত্তম মল্লিক সহ মন্দির পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় মহা আর্শীবাদক হিসাবে উপস্থিত ছিলেন সীতা মন্দিরের অধ্যক্ষ জ্যোতির্ময়ান্দ মহারাজ।
পরে চলতি কমিটির মেয়াদ শেষ হওয়ায় দ্বিতীয় অধিবেশনে সমলেন্দু বিকাশ দাশকে আহবায়ক এবং রতন বিশ্বাসকে সদস্য সচিব করে আহবায়ক কমিটি গঠন করা হয়।
দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য।
