শনিবার, ৮ আগস্ট ২০২৬

জাতীয় সংসদ গণমাধ্যম বান্ধব: স্পীকার

চট্টগ্রাম নিউজ ডটকম

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, সারা বিশ্ব অবাধ তথ্য প্রবাহের সময় অতিক্রম করছে। বাংলাদেশও কোন অংশে পিছিয়ে নেই।

তিনি বলেন, প্রতি মুহূর্তের সংবাদ পরিবেশন, সংবাদ সম্মেলন ও বিভিন্ন প্রশিক্ষণের জন্য মিডিয়া সেন্টার একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ক স্টেশন।

তিনি বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব মো: নুরুজ্জামানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনস্থ সংস্কারোত্তর মিডিয়া সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার শামসুল হক টুকু এমপি, চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী এমপি, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, হুইপ সাইমুম সারওয়ার কমল এমপি, হুইপ নজরুল ইসলাম বাবু এমপি ও হুইপ মাশরাফি বিন মোর্ত্তজা এমপি।

এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো: নাসিম খান।

এছাড়াও বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি হারুন আল রশীদ, সহ সভাপতি মশিউর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক কামরান রেজা চৌধুরী বক্তব্য প্রদান করেন।

স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, পার্লামেন্ট বিটের সাংবাদিকবৃন্দ বাংলাদেশের সংবিধান ও জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি নিবিড়ভাবে অধ্যয়ন ও পর্যালোচনা করে সংসদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সংবিধানের মূলনীতি ও মুক্তিযুদ্ধের চেতনা অক্ষুণ্ণ রেখে গণমাধ্যম জনমত গঠনে একটি কার্যকরী মাধ্যম।

এসময় স্পীকার বলেন, গণমাধ্যম প্রতিনিধিদের সহযোগিতার জন্য মিডিয়া সেন্টারকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী জাতীয় সংসদের চীফ হুইপ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

স্পীকার বলেন, জাতীয় সংসদ জনগণের আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণের প্রতীক। জনগণ সকল ক্ষমতার মালিক ও জনগণের পরম অভিব্যক্তিরূপে সাংবিধানিক দায়বদ্ধতা জাতীয় সংসদ প্রতিপালন করে থাকে। তিনি বলেন, সংসদীয় গণতন্ত্র সমুন্নত ও গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণে মিডিয়ার বহুমাত্রিক ভূমিকা রয়েছে।

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংসদ পরিচালনায় আমাদের সংবিধান ও কার্য প্রণালী বিধি দিয়ে গিয়েছেন।

এদের যথাযথ প্রয়োগের মাধ্যমে সংসদকে প্রাতিষ্ঠানিক রূপদান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে স্মার্ট বাংলাদেশের দিকে নিয়ে যাচ্ছেন।

চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, এমপি বলেন, সংসদীয় কমিটি বৈঠকের নির্ভূল সংবাদ প্রচারের স্বার্থে, মিটিং শেষ হওয়ার পর কমিটির সদস্যগণ যেন মিডিয়া সেন্টারে এসে প্রেস ব্রিফিং করেন সেটি নিশ্চিত করতে মিডিয়া কর্মীদেরও এগিয়ে আসতে হবে।

হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণের পর জাতীয় সংসদে শৃঙ্খলা ফিরে এসেছে এবং বিরোধী দলের গঠনমূলক আলোচনার ক্ষেত্র সৃষ্টি হয়েছে।

এ অনুষ্ঠানে সংসদ সদস্যবৃন্দ, জাতীয় সংসদ সচিবালয়ের বিভিন্ন অনুবিভাগ ও অধিশাখার প্রধানগণ, পার্লামেন্ট জার্নালিস্ট এসোসিয়েশনের সাংবাদিকবৃন্দ, গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিনিধিবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

আরও পড়ুন

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।তিনি বলেন, আগের অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংকট তৈরি...

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভায় অংশ নিয়েছেন। এ সময়...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই...