শনিবার, ৮ আগস্ট ২০২৬

এম‌বি‌বিএস ভ‌র্তি পরীক্ষা উপলক্ষে সিএমপির নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

এমবিবিএস ভ‌র্তি পরীক্ষা ২০২৪ চলাকালীন সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে নগরীতে যান চলাচলের উপর একাধিক নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপ‌লিটন পু‌লিশ।

বুধবার (৭ ফেব্রুয়ারি) নগরের এম‌বি‌বিএস ভ‌র্তি পরীক্ষার কেন্দ্রগু‌লোর আশপাশের রাস্তাগু‌লোতে যান চলাচল নিয়ন্ত্রণে নির্দেশনামূলক বিজ্ঞ‌প্তি জা‌রি করেছে নগর পু‌লি‌শ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৯ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা (১) চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাস (২) চট্টগ্রাম কলেজ এবং (৩) ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

উল্লিখিত কেন্দ্রগুলোতে পরীক্ষা চলাকালীন সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে ঐদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত নগরীর নিম্নোক্ত সড়কমুখী রাস্তায় রোড ব্যারিয়ার স্থাপনের মাধ্যমে সকল ধরনের যানবাহন চলাচল সাময়িকভাবে নিয়ন্ত্রণ করা হবে-

১. নগরীর অলিখাঁ মোড় থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ সড়ক,
২. কেয়ারির মোড় থেকে চট্টগ্রাম কলেজ সড়ক,
৩. গণি বেকারি থেকে চট্টগ্রাম কলেজ সড়ক,
৪. প্যারেড গ্রাউন্ড উত্তরপূর্ব কর্নার থেকে কেয়ারি সড়ক,
৫. প্রবর্তক মোড় থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ সড়ক।

পরীক্ষার্থী পরিবাহী যানবাহনগুলো পরীক্ষার্থীদের কেন্দ্রভিত্তিক সুবিধাজনক স্থান যথা গণি বেকারি, কেয়ারি মোড়, প্যারেড গ্রাউন্ডের উত্তরপূর্ব কর্নার, অলিখাঁ মোড় ও প্রবর্তক মোড়গুলোকে ড্রপিং পয়েন্ট হিসেবে ব্যবহার করবে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা/চিকিৎসক, পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, রোগী পরিবাহী অ্যাম্বুলেন্স এবং জরুরি রোগী পরিবাহী অন্যান্য যানবাহন অত্র ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার আওতামুক্ত থাকবে।

অন্যান্য যানবাহনের ক্ষেত্রে পরীক্ষা কেন্দ্রগুলোর সম্মুখ রাস্তা ও আশপাশের সড়ক এবং রোড ব্যারিয়ার স্থাপনকৃত পয়েন্টগুলো যথাসম্ভব এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহারের জন্যে পরামর্শ দেওয়া হচ্ছে।

এমবিবিএস ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও নিরবিচ্ছিন্নভাবে সম্পন্নের লক্ষ্যে সিএমপির ট্রাফিক বিভাগ নগরবাসীসহ সংশ্লিষ্ট সবার সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

আরও পড়ুন

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯ আগস্ট) চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একদিনের সফরে রোববার (৯ আগস্ট) কক্সবাজারের মহেশখালী এবং...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।তিনি বলেন, আগের অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংকট তৈরি...

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভায় অংশ নিয়েছেন। এ সময়...