রবিবার, ৯ আগস্ট ২০২৬

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, সাবেক এমপি নদভী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ও তাঁর স্ত্রী কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য রিজিয়া রেজা চৌধুরীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

আজ বুধবার সকালে চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ মামলা দায়ের হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলার পাবলিক প্রসিকিউটর (পিপি) ইফতেখার সাইমুল চৌধুরী। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা রিকল চাকমা বাদী হয়ে এ মামলা দায়ের করেন। আদালত অভিযুক্তদের রিরুদ্ধে সমনজারী করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু রেজা নদভী ও তাঁর স্ত্রী রিজিয়া রেজা চৌধুরী বিগত বছরের ৩১ ডিসেম্বর নির্বাচনী প্রচারণায় গিয়ে লোহাগাড়া উপজেলার চুনতি মাদ্রাসার সিরাতুন্নবী (সা.) মাহফিলে ১ কোটি টাকা অনুদান ঘোষণার পাশাপাশি নদভীর সমর্থকের এক ছেলেকে চাকুরি দেওয়ার প্রতিশ্রুতি ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে স্কলারশিপ প্রদানের ঘোষণা দেন। একই উপজেলার পুটিবিলা ইউনিয়নের তাঁতী পাড়ায় এক নির্বাচনী সমাবেশে নদভীর স্ত্রী ২ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন। এসব বিষয়ে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোতালেব বাদী হয়ে নির্বাচন সন্ধান কমিটির নিকট উপরোক্ত অভিযোগগুলো দায়ের করেন। অনুসন্ধান কমিটি অভিযোগগুলোর শুনানি শেষে এর সত্যতা খুঁজে পাই। পরে নদভী ও তাঁর স্ত্রী দুজনকে অভিযুক্ত করে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ১১ (ক) এর বিধান লঙ্ঘন হয়েছে মর্মে নির্বাচনী অনুসন্ধান কমিটি নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেন। এরই প্রেক্ষিতে চলতি বছরের ১১ জানুয়ারি নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব (আইন) মো. আব্দুছ সালাম স্বাক্ষরিত এক চিঠিতে সংশ্লিষ্ট এলাকার নির্বাচন কর্মকর্তাকে চট্টগ্রাম জেলার পাবলিক প্রসিকিউটর (পিপি) মাধ্যমে মামলা করার নির্দেশনা দেন। নির্দেশনার প্রেক্ষিতে সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা রিকল চাকমা ২৩ জানুয়ারি মামলা সংক্রান্ত সকল কাগজপত্র জেলা পিপি’র নিকট জমা দেন।

পিপি ইফতেখার সাইমুল বলেন, অভিযুক্তদের আগামী ১৬ জুন হাজিরা দেওয়ার জন্য আদালত সমনজারি করেছেন।

উল্লেখ্য, অভিযুক্ত আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বিগত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোতালেবের নিকট ৪৬ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত হন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...