রবিবার, ৯ আগস্ট ২০২৬

রাঙ্গুনিয়ায় সেলুন দোকানদারকে ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সন্তোষ কুমার শীল (৬৫) নামে এক সেলুন দোকানদারকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে বাড়ির পেছন থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।

নিহত সন্তোষ কুমার রাঙ্গুনিয়ার সফরভাটা ইউনিয়নের চাতুর বাজার খদেন্দ্র শীলের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি। বাজারের একশ গজের মধ্যেই তার বাড়ি। রাত ১১টার দিকে মুঠোফোনে স্ত্রীকে বাড়ি ফেরার কথাও বলেছিলেন। এরপর সাড়ে ১১টা থেকে তাকে আর মুঠোফোনে পাওয়া যাচ্ছিল না। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে ১২টার দিকে বাড়িতে ফেরার পথে বিলের ধারে তার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। সবাই ভেবেছিল হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে। কিন্তু পরে দেখা গেল, তার পিঠের উপরে ঘাড়ের কাছে গভীর ছুরিকাঘাতের চিহ্ন। তাকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মো. হাসিব বলেন, আমরা খবর পেয়ে রাত দেড়টার দিকে তার বাড়ির পেছনে একটি খালি জায়গা থেকে তার মরদেহ উদ্ধার করি৷ এসময় তার পেছনে একটি ছুরি ঠেকানো ছিল। সেলুন বন্ধ করে বাড়িতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। কে বা কারা হত্যা করছেন তা আমরা তদন্ত করছি। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...