রবিবার, ৯ আগস্ট ২০২৬

চট্টগ্রামে র‌্যাবের অভিযান, ৩০ চাঁদাবাজ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীতে পরিবহনে চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩০ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) নগরীর পাহাড়তলী, আকবর শাহ, কাপ্তাই রাস্তার মাথা, বালুরটাল ও একে খান মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো নূরুল আবছার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিএনজিচালিত অটোরিকশা, যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন গাড়ি থেকে চাঁদাবাজির অভিযোগ র‍্যাবের কাছে দীর্ঘদিন ধরে আসছিল। পরে অভিযান চালিয়ে চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথায় সিএনজি চালিত অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় ১৩, বালুরটাল এলাকা থেকে চার, পাহাড়তলী থানার হোটেল মেরিন সিটির সামনে মিনিবাস থেকে চাঁদা নেওয়ার সময় চার, আকবর শাহ এবং এ কে খান মোড় থেকে তিন এবং বায়েজিদ থানার অক্সিজেন মোড়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে চাঁদার ৪১ হাজার ৫৬৩ টাকা জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, কাপ্তাই রাস্তার মাথায় রিয়াদ ও বখতিয়ার উদ্দিন সিকদারের নেতৃত্বে চাঁদাবাজি চলে। বালুর টাল এলাকায় নেতৃত্ব দেয় ইয়াবা রুবেল ও মিজান। পাহাড়তলীতে পেয়ার আহম্মেদের নেতৃত্বে এবং আকবরশাহ ও একে খান মোড়ে নারায়নের নেতৃত্বে চাঁদাবাজি করা হয়। এছাড়া বায়েজিদ থানার অক্সিজেন মোড় এলাকায় সোহেলের নেতৃত্বে বিভিন্ন যানবাহন থেকে চাঁদা তোলা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার ৩০ জনের মধ্যে ১০ জনের নামে হত্যা, দস্যুতা, লুণ্ঠন, চাঁদাবাজি, চুরি, ডাকাতিসহ অসংখ্য মামলা রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯ আগস্ট) চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একদিনের সফরে রোববার (৯ আগস্ট) কক্সবাজারের মহেশখালী এবং...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...