রবিবার, ৯ আগস্ট ২০২৬

সাতকানিয়ায় মুড়ির কারখানায় আগুন, ২০ লক্ষাধিক টাকার ক্ষতি

মায়মুন আরাফাতের স্বপ্ন পুড়ে ছাই

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া প্রতিনিধি

লেখাপড়া চলাকালীন ২০১৮ সালে বাবার দেওয়া আট লাখ টাকায় মুড়ি তৈরির কারখানা স্থাপন করে ব্যবসা শুরু করা হয়। বর্তমানে এ ব্যবসার পুঁজি দাঁড়িয়েছে ২০ লক্ষাধিক টাকায়। স্বপ্ন ছিল এ ব্যবসার মাধ্যমে কোম্পানি গঠন করে ব্যবসার পরিধি বিস্তৃত করা হবে। কিন্তু সে আশা পূরণ হয়নি। আগুনের সাথে পুড়ে গেছে সেই স্বপ্নও। বর্তমানে সব হারিয়ে নি:স্ব হয়েছেন মায়মুন আরাফাত।

চট্টগ্রামের সাতকানিয়ায় গত সোমবার (৫ ফেব্রুয়ারী) দিবাগত রাত চারটার দিকে এওচিয়া ইউনিয়নের দেওদীঘি বাজার এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে এ ঘটনা ঘটে।

কারখানার মালিক মায়মুন আরাফাত বলেন, প্রতিদিনের কাজ শেষে নিজ বাড়িতে চলে যাই। আগুন লাগার খবর পেয়ে কারখানায় এসে দেখি বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৮০০ বস্তা চাউল, কারখানার যন্ত্রাংশ, বিভিন্ন জিনিসপত্র ও ঘরসহ ২০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

আরাফাত আরও বলেন, বর্তমানে বান্দরবান সরকারি কলেজে আমি এমবিএ’তে অধ্যয়ন করছি। চেয়েছিলাম শিক্ষিত ব্যবসায়ী হওয়ার জন্য। কিন্তু সে আসা শুরুতেই শেষ হয়ে গেল। বৃদ্ধ মা ও বাবা রয়েছেন ঘরে, সাথে আছে ছোট বোনও। পুরো সংসারের চাকা সচল থাকতো কারখানার উপার্জন থেকে। বুঝছি না এখন কি করব! আমি এখন অসহায় হয়ে গেলাম।

সাতকানিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা হুমায়ুন কার্ণায়েন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ আনা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...