রবিবার, ৯ আগস্ট ২০২৬

সাতকানিয়ায় ইউপি কার্যালয়ে মারামারি, চেয়ারম্যানসহ আহত ২

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়ায় ইউপি চেয়ারম্যানের কাছ থেকে সরকারি ঘর বরাদ্দের জন্য নেওয়া টাকা ফেরত চাওয়ায় চেয়ারম্যান ও পাওনাদারদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা নদভীর শ্যালক চেয়ারম্যান রুহুল্লাহ চৌধুরী ও দেলোয়ার হোসেন নামে দুই জন আহত হয়েছেন।

আজ সোমবার দুপুরে উপজেলার চরতী ইউনিয়ন পরিষদের ভেতর এ ঘটনা ঘটে। আহতরা বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, চরতী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের চেয়ারম্যানের কক্ষে সোমবার দুপুরে চেয়ারম্যান মো. রুহুল্লাহ চৌধুরী দাপ্তরিক কাজ করছিলেন। এ সময় একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড দুরদুরি এলাকার মো. ইউনুসের ছেলে দেলোয়ার হোসেন (৩৭) চেয়ারম্যান রুহুল্লাহর নিকট গিয়ে তাকে সরকারি বরাদ্দকৃত ঘর দেওয়ার জন্য নেওয়া ৪৫ হাজার টাকা চেয়ারম্যানের নিকট হতে ফেরত চায়। এ সময় উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে চেয়ারম্যান দেলোয়ার কে মারধর করে আহত করেন। সংবাদ পেয়ে দেলোয়ারের গ্রামের লোকজন ও আত্মীয়স্বজনেরা এসে চেয়ারম্যান রুহুল্লাহ চৌধুরীকে লাঠিপেটা করে। এতে চেয়ারম্যান রুহুল্লাহ চৌধুরী রক্তাক্ত জখম হন। এলাকাবাসী দেলোয়ার হোসেন ও চেয়ারম্যান রুহুল্লাহ চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

চেয়ারম্যান রুহুল্লাহর বড় বোন ও সাবেক এমপি নদভীর স্ত্রী রিজিয়া রেজা চৌধুরী বলেন, বোর্ড অফিসে দায়িত্বরত অবস্থায় ঢুকে চেয়ারম্যান রুহুল্লাহকে ডাকাত সাইফুল মেম্বারের সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়ে মারাত্মকভাবে আহত করে। এই প্রকাশ্য হামলার মাধ্যমে এটা বোঝা যায় সাতকানিয়া-লোহাগাড়ার মানুষ কত অসহায় হয়ে পড়েছে এসব সন্ত্রাসীর হাতে।

অভিযুক্ত সাইফুল ইসলাম মেম্বার জানান, ঘটনার সময় আমি চট্টগ্রাম আদালতে গিয়েছিলাম মামলায়ও হাজিরা দেয়ার জন্য। অথচ আমার নামে মিথ্যা ও বানোয়াট কথা এলাকার লোকজন সহ্য করবে না।

এ ঘটনার ব্যাপারে আহত দেলোয়ারের ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলে তার ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, প্রাথমিকভাবে জেনেছি চেয়ারম্যান রুহুল্লাহ সরকারি ঘর দেবেন বলে দেলোয়ার নামের এক ব্যক্তি থেকে ৪৫ হাজার টাকা নিয়েছিলেন। ওই টাকার জন্য দেলোয়ার ইউনিয়নে গেলে চেয়ারম্যান তাকে মারধর করেন। পরে দেলোয়ারের লোকজনও চেয়ারম্যানের উপর হামলা করে। আমিসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

আরও পড়ুন

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন।আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...