রবিবার, ৯ আগস্ট ২০২৬

আ’লীগ অসাম্প্রদায়িকতার রাজনীতি করে: শিল্পমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

শিল্পমন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, আওয়ামী লীগ অসাম্প্রদায়িকতার রাজনীতি করে। জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে সকল ধর্মের মানুষ মিলেমিশে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে।

শনিবার বিকেলে নরসিংদীর মনোহরদী পৌরসভার চন্দনবাড়ী কামিল মাদরাসা প্রাঙ্গণে মনোহরদী উপজেলার মাদরাসা সমূহের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন আরো বলেন, আমরা মায়ের মুখের ভাষা বাংলার জন্য আন্দোলন করেছি। আমাদের মধ্যে কোন ভেদাভেদ নেই।

বাংলাদেশ আওয়ামী লীগ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খিস্ট্রান সকলকে একসঙ্গে নিয়ে দেশ গঠনে কাজ করে যাচ্ছে। সবাই যার যার ধর্ম নির্বিঘ্নে আনন্দহকারে পালন করছে। আমরা অসাম্প্রদায়িকতার রাজনীতি করি।

শিল্পমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করা হয়েছে। প্রতিটি স্কুলেই নতুন ভবন, কম্পিউটার ল্যাব তৈরি করে দেয়া হয়েছে। মাদরাসা শিক্ষায়ও তার প্রতিফলন ঘটেছে।

এখন মাদরাসায়ও বিজ্ঞান সম্মত লেখাপড়া করানো হচ্ছে। সকলেই ডিজিটাল যুগের যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত হচ্ছে।

চন্দনবাড়ি ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আবু রায়হান ভূইঁয়া এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল মজিদ মাহমুদ চন্দন, মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ফজলুল হক, সাধারণ সম্পাদক প্রিয়াশিষ রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান এম এস ইকবাল আহমেদ, পৌর মেয়র আমিনুর রশিদ সুজন প্রমুখ।

এর আগে মনোহরদী প্রেসক্লাবের নবগঠিত কমিটি শিল্পমন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় মন্ত্রী সাংবাদিকদের লেখনির মাধ্যমে উন্নয়নযাত্রা সকলের কাছে তোলে ধরার আহ্বান জানান।

এসময় মনোহরদী প্রেসক্লাবের সভাপতি নাজমুল সাখাওয়াত হোসেন বাবু, সাধারণ সম্পাদক হারুন অর রশিদসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে কাজ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...