রবিবার, ৯ আগস্ট ২০২৬

ফটিকছড়িতে কৃষি গবেষণাগার প্রতিষ্ঠার নামে টিলা কাটায় শিল্পপতি নাদের খানের বিরুদ্ধে মামলা

দৌলত শওকত, ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়িতে কৃষি গবেষণাগার প্রতিষ্ঠার নামে টিলা কাটার দায়ে শিল্পগত নাদের খানসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) ফটিকছড়ি থানায় মামলাটি দায়ের করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হাসান সজীব।

৩১ জানুয়ারী উপজেলার পাইন্দং ইউনিয়নের ডলু এলাকা পরিদর্শনে গিয়ে ওই প্রতিষ্ঠান কতৃক টিলা কাটার সত্যতা পায় পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও সঙ্গীয় ফোর্স।

পরে শুক্রবার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হাসান সজীব বাদী হয়ে ফটিকছড়ি থানায় হালদা অর্গানিক ফ্রুটস এন্ড মডার্ন হর্টিকালচারের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি নাদের খানসহ ৪ জনের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে মামলা দায়ের করেন।

মামলার অন্য আসামিরা হলেন- নাদের খানের কর্মচারী ও স্কেভেটর ড্রাইভার গৌতম দাস, স্কেভেটর মেকানিক সমর পাল ও সুপারভাইজার ফয়সাল নেওয়াজ খান।

জানতে চাইলে বিষয়টির সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ মীর মুহাম্মদ নুরুল হুদা বলেন- সরকারি অনুমতি ছাড়া টিলা কাটার অপরাধে শিল্পপতি নাদের খানসহ মোট ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হাসান সজীব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

আরও পড়ুন

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন।আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...