রবিবার, ৯ আগস্ট ২০২৬

আমি সাধারণ মানুষ, যেমন ছিলাম তেমনি আছি: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন চিকিৎসকদের উদ্দেশে বলেছেন, কিছুদিন আগেই মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছি। পূর্বে আমি যেমন ছিলাম, এখনও তেমনি আছি। আমি একজন সাধারণ মানুষ। যেকোনো সমস্যায় আমার কাছে আসবেন, যথাসাধ্য সমাধানের চেষ্টা করব।

শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সামন্ত লাল সেন বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে মাথায় একটা বিষয় খুব কাজ করছে, সেটি হলো যদি প্রান্তিক জনগোষ্ঠীর দ্বারপ্রান্তে চিকিৎসা সেবা পৌঁছে দিতে পারি, তাহলে শহরে রোগীর চাপ অনেকটাই কমে যাবে। এজন্য যা যা করণীয় আমরা সবই করব।

তিনি বলেন সর্বপ্রথম আমাদের উপজেলা, জেলায় চিকিৎসকদের কাজের পরিবেশ তৈরি করতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসা সেবা শুধুমাত্র একজন চিকিৎসকের কাজ নয়। এটি একটি সমন্বিত কার্যক্রম। এজন্য যেমন চিকিৎসক দরকার, তেমনি নার্স দরকার, যন্ত্রপাতি, ওষুধপত্র দরকার। চিকিৎসা সেবা প্রদানের জন্য একটা সুন্দর পরিচ্ছন্নতা দরকার, তারপর দরকার পরিচালনার জন্য দক্ষ প্রশাসন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমরা শুধু সমালোচনা করি মফস্বল এলাকায় ডাক্তার নেই। কিন্তু সেখানে কি ডাক্তারের কাজের একটা পরিবেশ তৈরি করতে পেরেছি? পারিনি। এজন্য আমাদের একটা পরিবেশও তৈরি করা দরকার।

মন্ত্রী আরও বলেন, আমাদের সবসময় শুনতে হয় যে, রোগীরা চিকিৎসা নিতে বিদেশ চলে যাচ্ছে। মানুষ তো শপিং করতেও বিদেশে যায়। চিকিৎসা সেবায় আমরা যা করি, পৃথিবীর অন্যকোনো দেশে কি ভিন্ন কিছু করে? আমাদের চিকিৎসকরা এখন যথেষ্ট দক্ষ। যেকোনো রোগীকে চিকিৎসা সেবা দিতে সক্ষম।

চিকিৎসকদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই যেখানে যাই, চিকিৎসকদের নিয়ে নানা কথা শুনতে হয়। আমি একজন চিকিৎসক, পেশা ও পেশাজীবীদের নিয়ে কোনো ধরনের নেতিবাচক কিছু শুনতে চাই না। মানুষের সেবা করার জন্য এ পেশায় এসেছি।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, বিএমআরসির চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ, বিএসএমএমইউর সাবেক ভিসি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত ও আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানাসহ অনেকে।

এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। অনুষ্ঠানে স্বাচিপ মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসান মিলনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন স্বাচিপ সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ জামালউদ্দিন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

আরও পড়ুন

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন।আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯ আগস্ট) চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একদিনের সফরে রোববার (৯ আগস্ট) কক্সবাজারের মহেশখালী এবং...