রবিবার, ৯ আগস্ট ২০২৬

কক্সবাজারে কিশোরকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার শহরে আলাউদ্দিন (১৫) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২ টার দিকে কক্সবাজার শহরের সমিতি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিন ওই এলাকার মোহাম্মদ ইমরানের পুত্র।

এদিকে ঘটনার পর পর র‌্যাবের একটি টিম অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত মমিন নামের এক যুবককে আটক করে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সমিতি পাড়ায় আলাউদ্দিনের দাদির একটি ছোট চায়ের দোকান রয়েছে। দোকানে প্রতিদিন চা-নাস্তা খেতে আসেন একই এলাকার ফয়েজ, হাসান, মমিন ও মেহেদী। কিন্তু যাওয়ার সময় প্রভাব দেখিয়ে প্রায় টাকা না দিয়ে চলে যান। বৃহস্পতিবার রাতেও তাঁরা চায়ের বিল না দিয়ে চলে যাচ্ছিলেন। এসময় তাঁদের সাথে আলাউদ্দিনের দাদির বাকবিতণ্ডা চলছিল। একপর্যায়ে বৃদ্ধা দোকানদারকে মারতে উদ্যত হন তাঁরা। বাড়ির ভেতর থেকে ঝগড়াঝাটির আওয়াজ শুনে দোকানে ছুটে আসেন আলাউদ্দিন। তিনি চায়ের বিল না দেওয়ার প্রতিবাদ করলে স্বেচ্ছাসেবক লীগ নেতা ফয়েজের নেতৃত্বে হাসান, মমিন ও মেহেদী তাঁকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, এ ঘটনায় মমিন নামের একজনকে আটক করা হয়েছে। বাকিদেরও শিগগিরই আইনের আওতায় আনা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ওমান যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড়...

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

আরও পড়ুন

ওমান যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের ফুফাতো ভাই ও সহযোগী গোলাম সারোয়ার খানকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক...

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন।আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...