চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন জহুর হকার্স মার্কেটে কাপড়ের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শুক্রবার বন্ধের দিন থাকায় প্রায় সব দোকান বন্ধ ছিল। বেলা ১১টা ৪০ মিনিটের দিকে মার্কেটের একটি দোকানে আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। মুহূর্তেই কালো ধোঁয়া চারপাশের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, জহুর হকার্সের একটি রেডিমেড গার্মেন্টসে আগুন লাগে। নন্দনকানন, চন্দনপুরা ও আগ্রাবাদের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
তিনি বলেন, ১২টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এখন আগুন নির্বাপণের কাজ চলছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।
