রবিবার, ৯ আগস্ট ২০২৬

বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: ম্যাথু মিলার

আন্তর্জাতিক ডেস্ক

সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা ও নির্বাচনের মানদণ্ড ইস্যুতে উদ্বেগ থাকলেও বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের কাজ না করার বার্তা ফের নাকচ করে দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে ওয়াশিংটন ডিসিতে নিয়মিত ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, উদ্বেগ (গণতান্ত্রিক চর্চা, মানবাধিকার ইস্যুতে) থাকার অর্থ এই নয় যে বাংলাদেশ সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের কাজ করার দায়িত্ব নেই।

এর আগে যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু না বললেও নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহের কথা জানায়।

এ সময় ওয়াশিংটন ডিসিতে ব্রিফিংয়ে প্রশ্নোত্তর পর্বে একজন সাংবাদিক যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র প্রেসনোটের বরাত দিয়ে বলেন, বাংলাদেশের সঙ্গে নিরাপত্তাবিষয়ক কয়েকটি খাতে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র।

এগুলোর মধ্যে সন্ত্রাস মোকাবিলা, সীমান্ত নিরাপত্তা, সাইবার নিরাপত্তা, সমুদ্রসীমার নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা উল্লেখযোগ্য।

প্রধানমন্ত্রীকে স্বাগত না জানিয়ে এসব খাতে বাংলাদেশের নব নির্বাচিত সরকারের সঙ্গে বড় পরিসরে কাজ করা কীভাবে সম্ভব?

জবাবে মুখপাত্র ম্যাথু মিলার বলেন, আমি বলব, সারা বিশ্বজুড়েই আমাদের এ ধরনের (কূটনৈতিক) সম্পর্ক আছে। বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে আমাদের উদ্বেগ জানিয়েছি।

আমরা বাংলাদেশে ধরপাকড়ের বিরুদ্ধে উদ্বেগের কথা বলেছি। কিন্তু এর অর্থ এই নয় যে, উদ্বেগের বিষয় এবং অভিন্ন অগ্রাধিকারের সম্ভাব্য সহযোগিতার খাতগুলোতে বাংলাদেশের সরকারের সঙ্গে আমাদের (ওয়াশিংটন) কাজ করার দায়িত্ব নেই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

আরও পড়ুন

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন।আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯ আগস্ট) চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একদিনের সফরে রোববার (৯ আগস্ট) কক্সবাজারের মহেশখালী এবং...