বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

সাতকানিয়ায় ডাম্প ট্রাক ও গ্যাস পাম্পের দুই ম্যানেজারকে ৮০ হাজার জরিমানা

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া প্রতিনিধি

সাতকানিয়া ভ্রাম্যমান আদালত পৃথক অভিযান চালিয়ে ড্রাম্প ট্রাক চালক ও লাইসেন্সবিহীন লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিক্রির অপরাধে দুই ম্যানেজারসহ ৩ মামলায় তিন আসামির কাছ থেকে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।

আজ (বৃহস্পতিবার) বিকেলে উপজেলার কেরানিহাট-বান্দরবান সড়ক, ছদাহা ইউনিয়ন ও সাতকানিয়া পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরাফাত সিদ্দিকী এ অভিযানগুলোতে নেতৃত্ব দেন।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরাফাত সিদ্দিকী আজ (বৃহস্পতিবার) বিকেলে ভ্রাম্যমান আদালত বসিয়ে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের অন্তর্গত কেরানীহাট-বান্দরবান সড়কে কৃষি জমি থেকে কাটা টপ সয়েল পরিবহনের সময় নাম্বার বিহীন একটি ডাম্প ট্রাক আটক করা হয়। পরে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ট্রাকের চালক আমিনুল হক বাপ্পি (৩১) এর কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

একইদিন বিকেলে উপজেলার ছদাহা ইউনিয়নের ঠাকুর দিঘির পাড় এলাকার ফজল করিম ফিলিং স্টেশন এবং সাতকানিয়া পৌরসভার চরপাড়া এলাকায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের লাইসেন্স বিহীন এলপিজি বিক্রির সময় বাংলাদেশ গ্যাস আইন ২০১০ অনুযায়ী ঠাকুরদিঘী এলাকার গ্যাস পাম্পের ম্যানেজার আকাশ কুমার পাল (৩৬) কে ২০ হাজার টাকা ও পৌরসভা এলাকার ম্যানেজার অরুণ দাশ (২২) এর কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরাফাত সিদ্দিকী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রতিবন্ধীদের অধিকার ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি তাদের জন্য...

চলতি মৌসুমেই চট্টগ্রামকে ৭০-৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চলতি...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে মহানগর জাপার আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

বর্ষীয়ান রাজনীতিবিদ-বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক...

আমাদের সন্তানরা নির্মল আনন্দে বেড়ে উঠছে না: ডিসি জাহিদ

“আমরা সবাই এখন নিজের সন্তানকে ‘গোল্ডেন এ প্লাস’ পাওয়ানোর...

হাটহাজারীতে দ্রুতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু: চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, হাটহাজারী...

চট্টগ্রামে সাদিয়াস কিচেন ও কুটুম্ববাড়িকে জরিমানা

চট্টগ্রাম নগরীর অলংকার মোড় এলাকায় নানা অপরাধে কুটুম্ববাড়ি রেস্তোরাঁ...

আরও পড়ুন

আমাদের সন্তানরা নির্মল আনন্দে বেড়ে উঠছে না: ডিসি জাহিদ

“আমরা সবাই এখন নিজের সন্তানকে ‘গোল্ডেন এ প্লাস’ পাওয়ানোর দৌড়ে ব্যস্ত। কিন্তু আমরা কি ভাবছি—আমার সন্তানটি প্রকৃত মানুষ হয়ে উঠছে কি না? আমাদের সন্তানরা...

হাটহাজারীতে দ্রুতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু: চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, হাটহাজারী উপজেলায় দ্রতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু হবে। এছাড়া উদ্বোধনের সময় শুরু না হলেও অল্প কিছুদিনের...

চট্টগ্রামে সাদিয়াস কিচেন ও কুটুম্ববাড়িকে জরিমানা

চট্টগ্রাম নগরীর অলংকার মোড় এলাকায় নানা অপরাধে কুটুম্ববাড়ি রেস্তোরাঁ ও সাদিয়াস কিচেনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আজ বুধবার (১৩ মে) এ অভিযান পরিচালনা...

চট্টগ্রামের ফ্লাইওভারে ঝুলছিল যুবকের লাশ

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন সাগরিকা ফ্লাইওভার থেকে আবু কাউসার (২৭) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১১ মে) দিবাগত রাত ৩টার দিকে...