চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম খিতাপচরে চোলাই মদসহ এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাত পৌণে ১২ টার দিকে আটক করা হয়। গ্রেফতার আনোয়ার ছফা প্রকাশ তোতা মিয়া (৫৫) উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম খিতাপচর গ্রামের নুর নবীর ছেলে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আছহাব উদ্দিন জানান, বুধবার দিবাগত পৌণে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পশ্চিম খিতাপচর গ্রামের রেল লাইনের ওপর মদ বিক্রির সময় তোতাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে প্লাস্টিক ব্যাগে থাকা ১০ লিটার মদ জব্দ করা হয়।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি জানান, বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে তোতাকে আদালতে পাঠানো হয়েছে।
