সোমবার, ১০ আগস্ট ২০২৬

নির্বাচনে না এসে সরকারকে নামানোর আন্দোলন বিএনপির ‘অপরাজনীতি’

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনের দিন সারাদেশে ‘কালো পতাকা মিছিলের’ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শনিবার বিকালে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কালো পতাকা মিছিল শুরুর আগে সমাবেশ থেকে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

নির্বাচনে অংশ না নিয়ে নতুন সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামাকে ‘অপরাজনীতি’ বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, যে যুক্তিতে বিএনপি আন্দোলন অব্যাহত রেখেছে সেটা জনগনের সাথে সম্পৃক্ত না। তারা নতুন সরকারের কাজ না দেখে, আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেতিবাচক ভূমিকা পালন করছে। নির্বাচনে অংশ নিয়ে জনগনের ভোটে জয়ী হয়ে দায়িত্ব পালনের সুযোগ হাতছাড়া করে, নিজেদের স্বার্থ হাসিলের জন্য আন্দোলন অব্যাহত রাখার সমালোচনা করেন তারা।

এদিকে কালো পতাকা কর্মসূচি পালনের মাধ্যমে বিএনপি আবারো ষড়যন্ত্র ও সন্ত্রাস করার আভাস দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘কালো পতাকার নামে আবারো সন্ত্রাস, সহিংসতার জানান দিচ্ছে বিএনপি। এটা ষড়যন্ত্র ও সন্ত্রাসের আভাস। ‘জনগণের জানমালের নিরাপত্তা, দ্রব্যমূল্যসহ চ্যালেঞ্জ মোকাবেলার স্বার্থে কালো পতাকাবাহী সন্ত্রাসীদের প্রতিহত করা হবে। এই অপশক্তির সাথে কোনো আপোস নয়,’ বলেন তিনি।

রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায় মনে করেন, সরকারের শুরুর দিনে এধরনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি তার চেনা রূপকেই আরেক দফা সামনে আনলো। তিনি বলেন, ‘কালো পতাকা’ মিছিলের কর্মসূচি এর আগেও পালন করেছিল বিএনপি। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত ঘোষণা ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ‘এক দফা’ দাবিতে যুগপৎ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে গত বছরের ২৫ আগস্ট কালো পতাকা মিছিল করেছিল বিএনপিসহ সমমনা দলগুলো। বিএনপির পাশাপাশি যুগপৎ আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলোও একই দাবিতে কালো পতাকা মিছিল করে। এরপর একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রাজনৈতিক দল হিসেবে তাদের উচিত সরকারের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা। তাদের কর্মসূচির ধরণ দেখে মনে হয় এখনও তারা বাইরের কোন প্রেসক্রিপশনের অপেক্ষায় আছে।

নতুন সরকারের অভিষেকের দিনে কোনরকম বাধাপ্রদান বা প্রতিরোধের বিষয় করা ‘অপরাজনীতি’ ছাড়া কিছু না উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞানের অধ্যাপক ড. জিয়া রহমান বলেন, যেকোন প্রতিবাদের রাজনৈতিক দলের অধিকারের মধ্যে পড়ে। রাজনৈতিক দলকে তাদের কর্মসূচি দেওয়ার সময় অবশ্যই জনসম্পৃক্ততা ও যৌক্তিকতার দিকগুলো মাথায় থাকতে হবে। নির্বাচনের ট্রেন মিস করার পরে বিএনপির উচিত ছিলো তৃণমূল থেকে রাজনীতি শুরু করা। এবং জনগনকে সাথে নিয়ে যৌক্তিক আন্দোলন গড়ে তোলা। সেটা না করে তারা নিজেদের এজেণ্ডা বাস্তবায়নে জনগণকে সাথে নিতে চায়। এটা একেবারেই ‘অপরাজনীতি’ ছাড়া কিছু নয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে ভঙ্গুর বাংলাদেশ এখন পুনর্গঠনের সময় এসেছে

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে ভঙ্গুর বাংলাদেশ...

দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে যেভাবে সবাই একসঙ্গে...

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

আরও পড়ুন

ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে ভঙ্গুর বাংলাদেশ এখন পুনর্গঠনের সময় এসেছে

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে ভঙ্গুর বাংলাদেশ এখন পুনর্গঠনের সময় এসেছে।তিনি বলেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদী শোষণ-শাসন বাংলাদেশকে একটি...

দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে যেভাবে সবাই একসঙ্গে কাজ করেছেন, দেশ গঠনের কাজেও সবাইকে একসঙ্গে থাকতে হবে।রোববার (৯ আগস্ট) বিকেলে ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায়...

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...