মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

অভিযোগ সাতকানিয়ার ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিনের বিরুদ্ধে

পিকনিকের আয়োজন ভঙ্গ করে খাবার নষ্ট ও ক্রোকারিজ সামগ্রী ভাঙচুর

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

চট্টগ্রামের সাতকানিয়া সোনাকানিয়া ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিনের নির্দেশে পিকনিকের খাবার নষ্ট করে মাটিতে ফেলা, অনুষ্ঠানের প্যান্ডেল ও ক্রোকারিজ সামগ্রী ভাঙচুরের অভিযোগ উঠেছে।

গত রোববার (২৮ জানুয়ারি) রাতে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম গারাংগিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে বলে অভিযোগ দিয়েছেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য (সাতকানিয়া উপজেলা) আব্দুল আলিম।

জেলা পরিষদ সদস্য আব্দুল আলীম বলেন, স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের নিয়ে রোববার রাতে মধ্যম গারাংগিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোনাকানিয়া ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দোস্ত মোহাম্মদ টিটু একটি পিকনিকের আয়োজন করে। এতে আর্থিকভাবে আমারও সহায়তা ছিল। এ আয়োজনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরীসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের উপস্থিত থাকার কথা ছিল। সন্ধ্যার দিকে খাবারের যাবতীয় প্রস্তুতিও শেষ। এশার নামাজের পর খাওয়ার শুরু হওয়ার কথা ছিল।

এর আগে আয়োজনের স্থান থেকে এক’শ গজ দূরে দাঁড়িয়ে থাকা চেয়ারম্যান জসিমের নির্দেশে ও তার ভাই খোরশেদ আলমের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জনের সন্ত্রাসী প্রথমে এসে চেয়ার, টেবিল ও প্যান্ডেল ভাঙচুর চালায়। পরে তৈরিকৃত সব খাবার মাটিতে ফেলে নষ্ট করে দেয়। পিকনিকে আমন্ত্রিতরা দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ করেছিল। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হবে।

চেয়ারম্যান জসিম উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, এলাকার ইয়াবা ব্যবসায়ী ও সন্ত্রাসী যারা সাধারণ মানুষকে জিম্মি করে অত্যাচার নির্যাতন চালিয়ে আসছিল, তারাই এ পিকনিকের আয়োজন করেছিল। ক্ষুদ্র সাধারন এলাকাবাসী একত্রিত হয়ে আয়োজন ভন্ডুল করে দেয়। এতে আমিও আমার ভাই জড়িত নয়। এলাকার খারাপ লোকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় আব্দুল আলীম আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।

সাতকানিয়া থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সালামত উল্লাহ বলেন, এ ধরনের ঘটনায় থানায় এখনও কোন অভিযোগ হয়নি।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার জানান, মোবাইল ফোনে এক ব্যক্তি আমাকে অবগত করলেও এখনও কেউ থানায় অভিযোগ দেয়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...

বাঁশখালীর স্বর্ণব্যবসায়ীর ত‌ড়িৎ গু‌হের উপর হামলার ঘটনায় মামলা

চট্টগ্রামের বাঁশখালীর কালীপুরের রামদাশ মুন্সির হাটের হিমাংশু গুহ জুয়েলার্সের মালিক তড়িৎ কান্তি গুহের(৫২) এর উপর এক হামলার ঘটনায় আহ‌তের স্ত্রী অঞ্জনা গুহ বাদী হ‌য়ে...