বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

সাতকানিয়ায় কৃষি জমির টপ সয়েল কাটায় এক মাসের কারাদণ্ড, ডাম্পার ট্রাক জব্দ

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া প্রতিনিধি

সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ্যাক্সেভেটর দিয়ে কৃষি জমির টপ সয়েল কাটার অভিযোগে কামরুল ইসলাম (৫১) নামে এক মাটি ব্যবসায়ীকে গ্রেপ্তার করে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। এ সময় জব্দ করা হয় মাটি পরিবহনে ব্যবহৃত নাম্বার বিহীন একটি ডাম্পার ট্রাক।

সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরাফাত সিদ্দিকীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

আজ রোববার সন্ধ্যার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড ছনখোলা চূড়ামণি এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত কামরুল একই ইউনিয়নের মৃত আলতাফ মিয়ার ছেলে এবং একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মানিকের ছোট ভাই।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, এওচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মানিকের বাড়ির পাশ্ববর্তী এলাকা থেকে এ্যাক্সেভেটর দিয়ে কৃষি জমির টপ সয়েল কাটছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাটি কাটার সাথে জড়িত কামরুলকে হাতে-নাতে গ্রেপ্তার করে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এসময় মাটি পরিবহনে ব্যবহৃত একটি ডাম্পার ট্রাক জব্দ করা হয়। এ্যাক্সেভেটরের চালক পালিয়ে যাওয়ায় এ্যাক্সেভেটরটি জব্দ করা সম্ভব হয়নি।

এলাকাবাসী জানান, কামরুল ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে এলাকায় কৃষি জমির টপ সয়েল কাটা ও অবৈধভাবে ইটভাটার ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার থানা হেফাজতে ভ্রাম্যমান আদালতে সাজাপ্রাপ্ত কামরুল ইসলাম নামে এক আসামী থাকার বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে আগামীকাল সরাসরি জেল-হাজতে প্রেরণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রতিবন্ধীদের অধিকার ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি তাদের জন্য...

চলতি মৌসুমেই চট্টগ্রামকে ৭০-৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চলতি...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে মহানগর জাপার আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

বর্ষীয়ান রাজনীতিবিদ-বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক...

আমাদের সন্তানরা নির্মল আনন্দে বেড়ে উঠছে না: ডিসি জাহিদ

“আমরা সবাই এখন নিজের সন্তানকে ‘গোল্ডেন এ প্লাস’ পাওয়ানোর...

হাটহাজারীতে দ্রুতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু: চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, হাটহাজারী...

চট্টগ্রামে সাদিয়াস কিচেন ও কুটুম্ববাড়িকে জরিমানা

চট্টগ্রাম নগরীর অলংকার মোড় এলাকায় নানা অপরাধে কুটুম্ববাড়ি রেস্তোরাঁ...

আরও পড়ুন

আমাদের সন্তানরা নির্মল আনন্দে বেড়ে উঠছে না: ডিসি জাহিদ

“আমরা সবাই এখন নিজের সন্তানকে ‘গোল্ডেন এ প্লাস’ পাওয়ানোর দৌড়ে ব্যস্ত। কিন্তু আমরা কি ভাবছি—আমার সন্তানটি প্রকৃত মানুষ হয়ে উঠছে কি না? আমাদের সন্তানরা...

হাটহাজারীতে দ্রুতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু: চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, হাটহাজারী উপজেলায় দ্রতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু হবে। এছাড়া উদ্বোধনের সময় শুরু না হলেও অল্প কিছুদিনের...

চট্টগ্রামে সাদিয়াস কিচেন ও কুটুম্ববাড়িকে জরিমানা

চট্টগ্রাম নগরীর অলংকার মোড় এলাকায় নানা অপরাধে কুটুম্ববাড়ি রেস্তোরাঁ ও সাদিয়াস কিচেনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আজ বুধবার (১৩ মে) এ অভিযান পরিচালনা...

চট্টগ্রামের ফ্লাইওভারে ঝুলছিল যুবকের লাশ

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন সাগরিকা ফ্লাইওভার থেকে আবু কাউসার (২৭) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১১ মে) দিবাগত রাত ৩টার দিকে...