চট্টগ্রামের চন্দনাইশে শ্বশুর বাড়িতে ঝুলন্ত অবস্থায় অনন্যা বড়ুয়া নামে এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে স্থানীয় লোকজন থানায় ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহত অনন্যা বড়ুয়া উপজেলার বরকল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের রাসেল বড়ুয়ার স্ত্রী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার ওসি ওবায়দুল ইসলাম জানান, সুরতহাল রিপোর্টে প্রাথমিক ভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে, ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে। এ ব্যাপারে নিহতের পিতা বিপ্লব বড়ুয়া বাদী হয়ে থানায় একটি হত্যার অভিযোগ দায়ের করেন বলেও জানান তিনি।
