চট্টগ্রাম আদালত থেকে পালানো সাইফুল করিম খান (৪৫) নামে এক আসামিকে ৩ ঘণ্টা পর গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৮ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে নগরীর হালিশহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. সাইফুল করিম খান নগরীর হালিশহরের বজলুল করিম খানের ছেলে।
জানা গেছে, আসামি সাইফুল করিম খানকে আদালত চেক প্রতারণার একটি মামলায় ওই আদালত ছয় মাসের কারাদণ্ড দেন। একই রায়ে আদালত তাকে চেকের সমপরিমাণ পাঁচ লাখ টাকা জরিমানা করে কারাগারে পাঠানোর আদেশ দেন। ২০২০ সালের ২০ অক্টোবর আল মুজিব বশর নামে এক ব্যক্তি তার বিরুদ্ধে চেক প্রতারণার মামলা করেছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার নিশান চাকমা।
তিনি জানান, রবিবার সকালে চট্টগ্রাম আদালত থেকে সাজার রায় শুনে এজলাস থেকে কারাগারের গাড়ীতে তোলার সময় পালিয়ে যায় চেক মামলার সাজাপ্রাপ্ত এক আসামি। ৩ ঘণ্টার পর তাকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ।
