সোমবার, ১০ আগস্ট ২০২৬

হিলিতে বেড়েছে আলু-পেঁয়াজের দাম

চট্টগ্রাম নিউজ ডটকম

এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে বেড়েছে দেশি আলু ও পেঁয়াজের দাম। দেশি আলু প্রকারভেদে কেজি প্রতি ৫ থেকে ৭ টাকা বৃদ্ধি পেয়ে ৩২ থেকে ৩৭ টাকায় এবং দেশি পেঁয়াজ কেজি প্রতি ২০ টাকা বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে ৭০ টাকা দরে।

এ ছাড়াও বেড়েছে ডিম ও বেগুনের দাম। ডিম খাঁচি প্রতি ৩০ টাকা বৃদ্ধি পেয়ে ৩৩০ টাকা খাচি বিক্রি হচ্ছে এবং বেগুন কেজি প্রতি ২০ টাকা বৃদ্ধি পেয়ে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।

রোববার (২৮ জানুয়ারি) সকালে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। পাইকারী মোকামে দাম বৃদ্ধির কারণে খুচরা বাজারে বেড়েছে দাম বলছেন খুচরা ব্যবসায়ীরা। হঠাৎ করে দাম বৃদ্ধির কারণে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

হিলি বাজারে কাঁচাবাজার করতে আসা রিকশাচালক আতাউর রহমান বলেন, বেশ কিছুদিন ধরে ঘন কুয়াশার কারণে কাজ তেমন হচ্ছে না। কারণ, অতিরিক্ত শীতের কারণে রিকশাতে যাত্রী কম উঠতেছে।

যার ফলে ইনকাম অনেকটাই কমে গেছে। এরই মধ্যে আবার বাজারে সব নিত্যপণ্যের দামই প্রায় বৃদ্ধি পেয়েছে। আমাদের মতো নিম্ন আয়ের মানুষদের সংসার পরিচালনা করতে অনেক কষ্ট হচ্ছে। সরকারের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি তাদের।

হিলি বাজারে পেঁয়াজ ও আলু ব্যবসায়ী মনিরুল ইসলাম মনি বলেন, অতিরিক্ত শীতের কারণে মোকামগুলোতে চাহিদার তুলনায় কম আলু ও পেঁয়াজ উঠতিছে। যার ফলে মোকামেই দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। আমরা বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছি। তবে আগের থেকে ক্রেতা সংখ্যা অনেকটাই কমে গেছে।

হিলি বাজারের ডিম বিক্রেতা মাহমুদ আলী বলেন, শীতে ডিমের চাহিদা বেশি থাকে। যার ফলে খামারিরা ডিমের দাম বৃদ্ধি করে দিয়েছে। সেই জন্য খুচরা বাজারেও ডিমের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রতি হালি বয়লার মুরগির ডিম ৪৪ টাকা দরে বিক্রি হচ্ছে।

হিলি বাজারের সবজি বিক্রেতা আতউর রহমান বলেন, হঠাৎ করে সবজির দাম বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে বেগুন, ফুলকপি, শষা এবং করলার দাম।

বেগুন কেজি প্রতি ২০ টাকা বৃদ্ধি পেয়ে ৭০ টাকা কেজি, ফুল কপি ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে কাঁচা মরিচের দাম গত এক মাস থেকে ৫০ টাকা কেজি দরেই বিক্রি হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...