বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

খাগড়াছড়িতে চোলাই মদসহ গাড়ির চালক-হেলপার আটক

নিজস্ব প্রতিবেদক

খাগড়াছড়িতে এক হাজার লিটার চোলাই মদসহ ২ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মদ পাচার কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।

শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে জেলা সদরের কৈবল্যপীট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো- দীঘিনালার থানা পাড়ার বাসিন্দা তোতা মিয়ার ছেলে মো. মোবারক হোসেন (৪৪) ও দীঘিনালার কুমিল্লাটিলা এলাকার বাসিন্দা মৃত নুরুল ইসলামের ছেলে মো. নাসির উদ্দিন (৪০)।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন পিকআপে করে কৌশলে চোলাই মদ বহন করে চট্টগ্রাম নিয়ে যাওয়া হবে। এরপরই চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জেলা সদরের চেঙ্গী ব্রিজসংলগ্ন মহাসড়কের ওপর সন্দেহ হওয়ায় মালবাহী একটি পিকআপ দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে চোলাই মদের সন্ধান মেলে। পরে ৪০ লিটারের ২৫টি কনটেইনার ভর্তি এক হাজার লিটার মদসহ গাড়ির চালক, হেলপারকে আটক করা হয়। জব্দ করা হয়েছে গাড়িটিও।

তিনি আরও জানান, মূলত পিকআপে করে নিচে কনটেইনার ভর্তি চোলাই মদ ও ওপরে ভুসির বস্তা বোঝাই করে একটি চক্র নিয়মিত চোলাই মদ চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে পরিবহন করে আসছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

একনেকে অনুমোদন পেলো পদ্মা ব্যারেজসহ ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৩৬ হাজার ৬৯৫...

প্রতিবন্ধীদের অধিকার ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি তাদের জন্য...

চলতি মৌসুমেই চট্টগ্রামকে ৭০-৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চলতি...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে মহানগর জাপার আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

বর্ষীয়ান রাজনীতিবিদ-বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক...

আমাদের সন্তানরা নির্মল আনন্দে বেড়ে উঠছে না: ডিসি জাহিদ

“আমরা সবাই এখন নিজের সন্তানকে ‘গোল্ডেন এ প্লাস’ পাওয়ানোর...

হাটহাজারীতে দ্রুতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু: চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, হাটহাজারী...

আরও পড়ুন

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে মহানগর জাপার আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

বর্ষীয়ান রাজনীতিবিদ-বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহবায়ক আলহাজ্ব আবু তাহের।বুধবার ১৩ মে...

চট্টগ্রামে সাদিয়াস কিচেন ও কুটুম্ববাড়িকে জরিমানা

চট্টগ্রাম নগরীর অলংকার মোড় এলাকায় নানা অপরাধে কুটুম্ববাড়ি রেস্তোরাঁ ও সাদিয়াস কিচেনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আজ বুধবার (১৩ মে) এ অভিযান পরিচালনা...

চট্টগ্রামের ফ্লাইওভারে ঝুলছিল যুবকের লাশ

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন সাগরিকা ফ্লাইওভার থেকে আবু কাউসার (২৭) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১১ মে) দিবাগত রাত ৩টার দিকে...

চট্টগ্রামের সীতাকুণ্ডে সরকারি চাল ভিন্ন মোড়কে বিক্রি, জব্দ ৫৭৮ টন চাল

চট্টগ্রামের সীতাকুণ্ডের কদম রসুল সালেহ কার্পেট গোডাউনে লাইসেন্স ছাড়াই অবৈধভাবে সরকারি চাল মজুত ও ভিন্ন মোড়কে বাজারজাত করার অভিযোগে ৫৭৮.৬০ টন চাল জব্দ করেছে...