রবিবার, ৯ আগস্ট ২০২৬

চিকিৎসায় অবহেলা হলে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

চিকিৎসায় অবহেলা করলে সেই সব চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। এ সময় চিকিৎসকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হবে বলেও জানান তিনি।

শনিবার (২৭ জানুয়ারি) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) মিলনায়তনে চমেক হাসপাতাল আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোনো রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতাল ও ক্লিনিকে ভাঙচুর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে কোনো চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

ডা. সামন্ত জানান, তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের আবাসনের মান উন্নয়নে কাজ করবেন, যাতে সেখানে কর্মরত চিকিৎসকরা স্বাচ্ছন্দ্যে রোগীদের সেবা দিতে পারেন।

উপজেলায় রোগীরা মানসম্মত চিকিৎসা পেলে তারা শহরে ছুটবেন না জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকদের সেভাবে কাজ করতে হবে, যাতে মানুষ তাদের সম্মান করে।

আমাদের সেভাবেই কাজ করতে হবে যাতে ভবিষ্যতে রোগীরা চিকিৎসার জন্য বিদেশ যাবেন না, বরং অন্য দেশ থেকে রোগীরা উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশে আসবেন।

যদি সাকিব আল হাসান বিশ্ব ক্রিকেটের এক নম্বর অলরাউন্ডার হতে পারেন, তবে কেন আমাদের চিকিৎসকরা বিশ্বের সেরা হতে পারবেন না।

এর আগে চমেক হাসপাতালে ৩২ শয্যার আইসিইউ উদ্বোধন এবং চমেক হাসপাতালে চীনের অর্থায়নে নির্মিতব্য বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সাইট ও নির্মাণাধীন ক্যানসার হাসপাতালের সাইট পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী।

অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ইসমাইল খান, চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহেনা আক্তার ও চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

আরও পড়ুন

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন।আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে কাজ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯ আগস্ট) চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একদিনের সফরে রোববার (৯ আগস্ট) কক্সবাজারের মহেশখালী এবং...