সোমবার, ১০ আগস্ট ২০২৬

বিএনপি ক্রমাগত বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে

নিজস্ব প্রতিবেদক

কখনো জাতিসংঘের চিঠিকে মিথ্যা দাবি করে, কখনো সংসদে ৬৪৮ এমপি রয়েছে দাবি করে বিএনপি নেতারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। ডিজইনফরমেশন ছড়ানোর অভিযোগে তাদেরকে অভিযুক্ত করা যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, রাজনীতির মাঠে যেটা ঘটেনি সেটা উল্লেখ করে তথ্যবিভ্রাট করা উচিত না। বিএনপি নির্বাচনে না গিয়ে ভুল করেছে। এখন যখন সরকার গঠন হয়ে গেছে, তখন তারা ভুল রাজনীতির অংশ হিসেবে অসত্য তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে।

বর্তমান সংসদে ৬৪৮ জন শপথ নেয়া এমপি রয়েছেন বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের আইন বিশেষজ্ঞরা বলছেন, এই মুহূর্তে একাদশ সংসদের ৩৫০ জন আর দ্বাদশ সংসদের ২৯৮ জনসহ মোট ৬৪৮ জন শপথ নেয়া এমপি রয়েছেন। এখন রাষ্ট্রপতি সংসদ অধিবেশন ডাকলে দুই সংসদের সদস্যরাই তাতে যোগ দিতে পারেন। অথচ এটি সাংবিধানিকভাবে অবৈধ।

তাদের এমন একটা ইস্যু উত্থাপন মোটেও ‘সোজা পথে’ দেখতে পাচ্ছেন না বিশ্লেষকরা। এদিকে সরকারের পক্ষ থেকে আইনমন্ত্রী বৃহস্পতিবার এটি নিয়ে কথাও বলেছেন।

তিনি জানান, এখন দেশে ৬৪৮ জন সংসদ সদস্য (এমপি) রয়েছেন বলে যে আলোচনা চলছে, তা নীতি-নির্ধারকরা চাইলে সংবিধানের আলোকে স্পষ্ট করার উদ্যোগ নেয়া হবে। এখন যা হয়েছে সবকিছুই সাংবিধানিক। তিনি আরও বলেন, সংবিধানে এখন যা আছে, সেভাবেই দেশ চলছে। এটা চতুর্দশ সংশোধনীতে সংযোজন করা হয়েছিল।

এদিকে টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে গত ১৮ জানুয়ারি চিঠি লেখেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। অথচ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ী হওয়া আওয়ামী লীগ সরকারকে স্বাগত জানিয়ে, জাতিসংঘের দেয়া চিঠির সত্যতা নিয়ে ২০ জানুয়ারি প্রশ্ন তোলেন বিএনপি নেতারা। তাদের দাবি, চিঠির ভাষায় নানা অসংগতি দেখা রয়েছে। এসব অসংগতির জবাব চায় দলটি। তারা বিশ্বাসই করতে চাননি যে জাতিসংঘ বাংলাদেশ সরকারকে চিঠি লিখতে পারে। তাদের সেই দাবির অসত্যতাও এরই মধ্যে প্রমাণ হয়ে গেছে।

গত ২২শে জানুয়ারি সোমবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিক জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিককে প্রশ্ন করেন এবং শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে জাতিসংঘের দেওয়া চিঠির বিষয়ে জানতে চান।

জবাবে স্টিফেন ডুজারিক বলেন, জাতিসংঘ মহাসচিব শেখ হাসিনার কাছে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। প্রথা অনুযায়ী বিভিন্ন দেশের সরকারপ্রধান বা রাষ্ট্রপ্রধানরা পুনর্নির্বাচিত হলে মহাসচিব এরকম চিঠি পাঠান।

বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘের মত সংস্থার চিঠি নিয়ে এ ধরনের সন্দেহ প্রকাশ করে নিজেদের দৈন্য প্রকাশ করেছে বিএনপি। মহাসচিবের চিঠি পাঠানোর কথা স্বীকারের মধ্য দিয়ে বিএনপির রাজনীতি আবারও প্রশ্নবিদ্ধ হয়েছে।

একের পর এক ইস্যু তৈরী করতে গিয়ে জনগনের আস্থার জায়গা থেকে সরে যাচ্ছে বিএনপি উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. জিয়া রহমান বলেন, তারা নির্বাচনের পরে দল গেছানো এবং জনগনের ইস্যুতে কথা বলার জায়গা তৈরী না করে সরকারের বিরোধিতা ও নেতিবাচক ইমেজ তৈরীর চেষ্টায় নানা কূটচাল দিচ্ছে। এটা একেবারেই অগ্রহণযোগ্য। এটা অনেকটা অন্যের নাক কেটে নিজের যাত্রাভঙ্গের মত। এভাবে তারা যদি ক্ষমতায় আসার পরিবেশ তৈরী করতে পারবে বলে মনে করে, সেটাও হবে ভুল ধারণা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...