চট্টগ্রামে নগরীর চান্দগাঁওয়ে সিএনজি অটোরিকশা চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় চারটি চোরাই সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পশ্চিম মোহরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ জামশেদ উদ্দিন (৩২) ও মোঃ জমশেদ (২৮)।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, বৃহস্পতিবার দুপুরে কাপ্তাই এলাকার রাস্তা থেকে সৌরাত মাহামুদ আবিদ নামের এক ব্যক্তির একটি সিএনজি অটোরিকশা চুরি হয়। এ ঘটনায় বিকেলে মামলা নিয়ে রাতেই অভিযান চালিয়ে চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে চুরি যাওয়া সিএনজি অটোরিকশাটি উদ্ধার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক শুক্রবার ভোরে কাপ্তাই রোডের গোলাপের দোকান এলাকা থেকে আরও তিনটি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার করে পুলিশ।
