রবিবার, ৯ আগস্ট ২০২৬

কোতোয়ালীতে দেশীয় অস্ত্রসহ পাঁচ ছিনতাইকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে অভিযান চালিয়ে পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় একটি দেশীয় এলজি, ২ রাউন্ড কার্তুজ ও চারটি স্টিলের টিপ ছোরা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে কোতোয়ালী থানাধীন পুরাতন রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- নারায়ণগঞ্জ সদর থানাধীন ফতুল্লা ব্যাংক কলোনির মো. কামালের ছেলে মো. সজীব ওরফে পিচ্চি সজীব (২৫), কুমিল্লার দাউদকান্দি থানাধীন গৌরীপুর গ্রামের মৃত হিরন মিয়া ওরফে কিরনের ছেলে মো. আল আমিন ওরফে আলামিন (২৩), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানাধীন কনিকাড়া গ্রামের মৃত আবুল কাশেম ওরফে আবু কাসেমের ছেলে মো. ইলিয়াছ (৩০), নগরীর বন্দর থানাধীন দক্ষিণ হালিশহর জগন্নাথপাড়ার মৃত মনিন্দ্র দাশের ছেলে সুব্রত দাশ (২৪) এবং কুমিল্লার মুরাদনগর থানাধীন হীরাকালী গ্রামের মৃত মো. ফিকের ছেলে মো. আল আমিন (৩১)।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম ওবায়দুল হক বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। এসময় আরও ৭-৮ জন পালিয়ে যায়। তারা সবাই সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, ২ রাউন্ড কার্তুজ ও ৪টি স্টিটের টিপ ছোরা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে পিচ্চি সজীবের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ১১টি, আলামিনের বিরুদ্ধে ৫টি, ইলিয়াছের বিরুদ্ধে ৪টি, সুব্রত দাশের বিরুদ্ধে দুটি এবং আল আমিনের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে বলে জানান ওসি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...