চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে একটি জুয়ার আসর থেকে ১৭ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৪ জানুয়ারি) রাত পৌনে ৯টায় আসাদগঞ্জ শুটকিপট্টি এলাকার একটি বাড়ির তৃতীয় তলা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মো. হারুন (৪৭), মো. আ. রফিক (৬০), মো. মহিউদ্দিন (৩০), মো. রুবেল (২৮), জাকির হোসেন (৪০), আবুল হোসেন (৬০), মো. সোলেমান (৪২), মো. নরুল ইসলাম (২৪) মো. মানিক (২৫), মো. বেলাল হোসেন (২৫), মো. ইউসুফ (৩৪), মো. জাফর (৩৯), মো. জসিম (৪৪), নুরনবী (৩৭), জুয়েল (৩৩), মো. এবাদুল (৩৫) ও মো. খালেদ মোর্শেদ (৪৫)।
কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন বড়ুয়া জানান, আসাদগঞ্জ শুটকিপট্টি এলাকায় একটি বাড়ির তৃতীয় তলায় বসে জুয়া খেলার সময় ১৭ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২ বান্ডিল তাস ও ৫২৪০ টাকা উদ্ধার করা হয়েছে। কোতোয়ালি থানার নন-এফআইআর প্রসিকিউশন মূলে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
