মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টিআইবির যত মিথ্যাচার

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি করতে টিআইপি প্রতিবেদন দিয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। তারা বলছেন, বিজ্ঞানসম্মত, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ না করে তার ফলাফল উপস্থাপন করেছে টিআইবি। টিআইবি গবেষণা পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

গত ১৭ জানুয়ারি নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি দাবি করে, একপাক্ষিক ও পাতানো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনও অন্তত ৫১ শতাংশ আসনে জাল ভোট, প্রকাশ্যে সিল মারা ও বুথ দখলের ঘটনা ঘটেছে।

তবে ৩০০ আসনের মধ্য ৫০টি আসনে কিসের ভিত্তিতে তারা গবেষণা করেছে তা উল্লেখ করা হয়নি। কাদের কাছ থেকে তারা তথ্য সংগ্রহ করেছে তাও উল্লেখ করেনি। এপ্রসঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪২ হাজার ৩৫০টি কেন্দ্রে ভোট হয়েছে। পোলিং বুথ ছিল ২ লাখ ৬১ হাজার ৫৬৫টি। টিআইপি কতোগুলো বুথের তথ্য সংগ্রহ করেছে তা উল্লেখ না করে প্রতিবেদনের উপংহারে পৌঁছে বলেছে ৫১ শতাংশ আসনে পোলিং বুথে প্রকাশ্যে ভোট দেয়া হয়েছে। গায়েবি ভাবে তারা এই তথ্য উপস্থাপন করেছে।’

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, ‘যাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছে তারা মূলত অংশীজন। তারা তথ্য নয়, মতামত দিয়েছে। তথ্য এবং মতামতের মধ্যে পার্থক্য আছে। তারা মতামতকে তথ্য হিসেবে গ্রহণ করেছে।’

টিআইবি গবেষণা পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। তারা বলছেন, টিআইবি পরিমাণগত ফলাফল সহ তার রিপোর্ট দিয়েছে। যদিও মেথডলজি সেকশন (সেকশন ৩, পৃষ্ঠা ৩) থেকে দেখা যাচ্ছে যে তারা তাদের সিদ্ধান্তে আসার জন্য গুণগত এবং পরিমাণগত উভয় ডেটা ব্যবহার করেছে। তারা কীভাবে পরিমাণগত ফলাফলে এসেছে তার কোনও প্রক্রিয়া উল্লেখ নেই।

পয়েন্ট ২ – টিআেইবির প্রতিবেদনে বলা হয়েছে যে, তারা ৩০০টির মধ্যে ৫০টি নির্বাচনী এলাকার তথ্য নিয়েছে। কিন্তু তারা কতগুলি ভোট কেন্দ্রের তথ্য নিয়েছে তার উল্লেখ নেই। ৭ জানুয়ারির নির্বাচনে ৪২ হাজার ৩৫০টি ভোটকেন্দ্র ছিল। তাদের পদ্ধতি কীভাবে কার্যকর ধরা যায়, যখন তারা কতগুলি ভোট কেন্দ্রের তথ্য নিয়েছে, সেই সংখ্যাটিই প্রকাশ করেনি? তাদের ছিল মাত্র ৩ জন গবেষক এবং ৪ জন গবেষণা সহকারী। এত অল্প সময়ে এত ছোট টিম দিয়ে নির্বাচনের পুরো মেকানিজম জরিপ তারা কীভাবে করতে পারলেন?

পয়েন্ট ৩ – কেউ যদি সেকশন ৫ (পৃষ্ঠা ৫, ৬) পড়ে, তবে এটি স্পষ্ট হবে যে, প্রতিবেদনটি রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট। এতে বিএনপির ঐতিহাসিক অনিয়ম ও সাম্প্রতিক সহিংসতার কিছুই উল্লেখ করা হয়নি। বরং আওয়ামী লীগকে এমন একটি দল হিসেবে চিত্রিত করা হয়েছে, যারা ক্ষমতা দখলের জন্য যা ইচ্ছা তাই করে।

টিআইবি প্রতিবেদনে বলেছে, অনিয়মের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি নির্বাচন কমিশন। অথচ ৩০০টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করার আশায় বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের কাছ থেকে মোট ২ হাজার ৭১৬টি মনোনয়নপত্র নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়। তবে যাচাই-বাছাই শেষে ৭৩১ প্রার্থী বা মোট ২৭% প্রার্থীকে বাতিল করেছে ইসি। দ্বৈত নাগরিকত্বের দায়ে আওয়ামী লীগ নেতা শাম্মী আহমেদের (বরিশাল-৪ আসনে) প্রার্থিতা বাতিল করেছে ইসি।

মাত্র ৫০টি নির্বাচনী আসন সম্পর্কে অস্পষ্ট পর্যবেক্ষণ প্রকাশ করে টিআইবি রায় দিয়েছে। তারা বলেছে- আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা সবাই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে। কিন্তু রিপোর্টে সুনির্দিষ্ট কোনো ঘটনা বা তথ্য দিতে পারেনি সংস্থাটি।

নির্বাচনী প্রচারণা, আচরণবিধি পর্যবেক্ষণ করে প্রয়োজনে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। আচরণবিধি লঙ্ঘনের জন্য ইসি ৭৬২ বার শোকজ করেছে, যার মধ্যে ৩০০ বার ছিল আওয়ামী লীগের শতাধিক সংসদ সদস্যকে। এছাড়াও প্রার্থী বা তাদের সমর্থকদের বিরুদ্ধে ৬৩টি মামলা হয়েছে।

নির্বাচনী আচরণবিধি ভঙ্গ ঠেকাতে পুলিশ-প্রশাসনের নিষ্ক্রিয়তা, বিরোধী দলগুলোর পোলিং এজেন্টদেরকে ভোটকেন্দ্রে যেতে বাধা দেয়া, নির্বাচনী কর্মকর্তাদের পক্ষপাত, সাংবাদিকদেরকে তথ্য সংগ্রহে বাধাদান, জাল ভোটদান ইত্যাদি অভিযোগ তুলেছে টিআইবি। এক্ষেত্রেও সংস্থাটির মাপকাঠি মাত্র ৫০টি নির্বাচনী আসন। সেগুলোর কতগুলো ভোটকেন্দ্রে তারা পর্যবেক্ষণ চালিয়েছে, তার উল্লেখ নেই। কিন্তু বাস্তবতা ভিন্ন।

ইসির তথ্য অনুযায়ী, ১৪০টি কেন্দ্র থেকে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অন্তত ৯টি নির্বাচনী এলাকার ২১টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। অনিয়মের অভিযোগে ৪২ জনকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হুমকি দেওয়ার অভিযোগে আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীকে (চট্টগ্রাম-১৬) অযোগ্য ঘোষণা করে ইসি। এটি দেশের নির্বাচনের ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা। নরসিংদী-৪ আসনে জাল ভোট অভিযোগে শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের প্রার্থী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ছেলেকে গ্রেপ্তারের নির্দেশ দেয় ইসি। একটি ভোট কেন্দ্র স্থগিত থাকায় ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের ফলাফলও স্থগিত করেছেন রিটার্নিং কর্মকর্তা।

২৭% থেকে ৪১% ভোটার টার্নআউট নিয়ে বিতর্ক বিভ্রান্তকর তথ্য দিয়েছে টিআইবি। প্রকৃত পক্ষে নির্বাচন কমিশন প্রায় প্রতি দুই ঘণ্টা পরপর হালনাগাদ তথ্য পেয়েছে। এর মানে হল যে ২৭% ভোটারের তথ্য, যা বিকাল ৩ টায় বলা হয়েছে, তা কমপক্ষে দুই ঘন্টা পুরানো ছিল। অতএব, ৪১% ভোট পড়ার বিকাল ৪টায় আপডেট হওয়া তথ্যের সঙ্গে আগের তথ্যের তিন ঘন্টার ব্যবধান ছিল। নির্বাচনের দিন সকালে অতিরিক্ত ঠান্ডা পড়েছিল। পঞ্চগড়ে তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল। ভোটারদের একটি বড় অংশ তাদের ভোট দেওয়ার জন্য দুপুর পর্যন্ত অপেক্ষা করেছিল, যার আপডেট ওইদিনে দেরিতেই গণনা করা হয়েছিল।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু না হলে আওয়ামী লীগ ও তার মিত্র হেভিওয়েট প্রার্থীদের পরাজয় কিভাবে হলো প্রশ্ন তুলে রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায়। তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচন হয়েছে বলেই- ঢাকা-১৯ সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান, যশোর-৫ আসনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও দুইবারের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য, হবিগঞ্জ-৪ আসনে বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী, গাজীপুর-৫ আসন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, কিশোরগঞ্জ-২ আসনে পুলিশের সাবেক ডিআইজি আবদুল কাহার আকন্দ, মাদারীপুর-৩ আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রভাবশালী সদস্য আবদুস সোবহান, সুনামগঞ্জ-২ আসনে বর্তমান পুলিশ মহাপরিদর্শকের ছোট ভাই চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ কুষ্টিয়া-২ আসনে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, পিরোজপুর-২ আসনে সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু হেরে গেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর...

ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে ভঙ্গুর বাংলাদেশ এখন পুনর্গঠনের সময় এসেছে

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে ভঙ্গুর বাংলাদেশ এখন পুনর্গঠনের সময় এসেছে।তিনি বলেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদী শোষণ-শাসন বাংলাদেশকে একটি...

দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে যেভাবে সবাই একসঙ্গে কাজ করেছেন, দেশ গঠনের কাজেও সবাইকে একসঙ্গে থাকতে হবে।রোববার (৯ আগস্ট) বিকেলে ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায়...

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...