বুধবার, ২৯ জুলাই ২০২৬

নির্বাচনে গণতন্ত্র, অসাম্প্রদায়িক শক্তি ও চেতনার বিজয় হয়েছে : দীপংকর তালুকদার এমপি 

রাঙ্গামাটি প্রতিনিধি

হাজারো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সংবর্ধিত হলেন ২৯৯ নং রাঙ্গামাটি পার্বত্য আসনে দ্বাদশ সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলা হল রুমে উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এটি ১০ উপজেলার মধ্যে বিজয়ের প্রথম সফর সংবর্ধনা অনুষ্ঠান।

সভায় প্রধান অতিথি দীপংকর তালুকদার এমপি বলেন – কর্মীদের প্রাণ উচ্ছ্বাসে কাজ করা এবং জনগণ পাশে আছে বলে নির্বাচনে বিজয়ী হয়েছি।তিনি আরো বলেন, শীত ,গ্রীষ্ম,বর্ষায় সবসময় পাশে থাকবো। দিনের ভোট রাতে হয়েছে কেউই যুক্তি- প্রমাণ দিতে পারবেন না। ২ লক্ষ ৭১ হাজারের উপরে ভোট এবং শতকরায় প্রায় ৫৮ ℅ ভোট পড়েছে।তিনি আরো বলেন, এই নির্বাচন গণতন্ত্রের বিজয় এবং এই নির্বাচন অসাম্প্রদায়িক শক্তি ও চেতনার বিজয় হয়েছে ।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যা’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন  রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অংসুইপ্রু চৌধুরী,জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি শীলা রায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুসা মাতবর, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিঠু মার্মা, জেলা আওয়ামী লীগের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক অরুণ বিকাশ চাকমা,জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুকুমার চক্রবর্তী এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম শহীদুল ইসলাম ও শুভাশিষ কর।

উপজেলার আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন,বিলাইছড়ি,কেংড়াছড়ি ও ফারুয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় , বোট মালিক সমিতি, মোটরসাইকেল(মোটর বাইক) সমিতি, হেডম্যান-কার্বারী সমিতি, কাঠমিস্ত্রী সমিতি, বাজার কমিটি, কলেজ ও বিভিন্ন বিদ্যালয় এবং প্রতিষ্ঠান হতে সংবর্ধনা দেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকারের সহযোগিতা...