শুক্রবার, ১৫ মে ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও এগিয়ে নিতে চান পিটার হাস

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের রাজনীতির মাঠে সরব মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস দু’দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমরা দুই পক্ষের স্বার্থ সং‌শ্লিষ্ট বিষয়গুলো কীভাবে এগিয়ে নেব তা নিয়ে আলোচনা করেছি।’

বুধবার (১৭ জানুয়া‌রি) পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ করেন পিটার হা‌স। সাক্ষাৎ শেষে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, ‘নতুন পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে আজ দেখা করার সু‌যোগ হয়েছে। ভবিষ্যতে আমাদের দুই পক্ষের সম্পর্কের কার্যক্রম নিয়ে আমরা কথা বলেছি। আমরা দুই পক্ষের স্বার্থ সং‌শ্লিষ্ট বিষয়গুলো কীভাবে এগিয়ে নেব তা নিয়ে আলোচনা করেছি।’

পিটার হাস বলেন, ‘দুই পক্ষের মধ্যে ব্যবসা-বা‌ণিজ্য এবং রো‌হিঙ্গা সংকটে একে অপরকে কীভাবে সহযোগিতা কর‌তে পা‌রি, সে বিষয়ে আলোচনা করেছি। সামনের মাসগুলোতে আমাদের পারস্প‌রিক স্বার্থ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরও কাজ করব।’

এরআগে গত ১১ জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন সরকারের ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন পিটার হাস। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা গেছে।

নির্বাচনের আগে-পরে পুরো সময়জুড়ে আলোচনায় ছিলেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তিনি দফায় দফায় রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। অপরদিকে রাশিয়ার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সরকারবিরোধীদের উসকানি দিচ্ছে যুক্তরাষ্ট্র।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে...

ঈদগাঁওতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দু’জনকে আটক

কক্সবাজার ঈদগাঁওতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ দু'জনকে গ্রেফতার...

চট্টগ্রামে কুড়া-ভুষি মিশিয়ে তৈরি করা হচ্ছিল ফুচকা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে তিনটি...

শনিবার খোলা রেখে ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি-বেসরকারি সব অফিসের জন্য...

ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট শুরু কাল

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে...

আরও পড়ুন

প্রতিবন্ধীদের অধিকার ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি তাদের জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্তর্ভুক্তিমূলক সমাজ...

চলতি মৌসুমেই চট্টগ্রামকে ৭০-৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চলতি মৌসুমেই নগরীকে ৭০ থেকে ৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত করার লক্ষ্যে কাজ করছে সেবা সংস্থাগুলো।বুধবার ১৩ মে...

আমাদের সন্তানরা নির্মল আনন্দে বেড়ে উঠছে না: ডিসি জাহিদ

“আমরা সবাই এখন নিজের সন্তানকে ‘গোল্ডেন এ প্লাস’ পাওয়ানোর দৌড়ে ব্যস্ত। কিন্তু আমরা কি ভাবছি—আমার সন্তানটি প্রকৃত মানুষ হয়ে উঠছে কি না? আমাদের সন্তানরা...

হাটহাজারীতে দ্রুতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু: চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, হাটহাজারী উপজেলায় দ্রতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু হবে। এছাড়া উদ্বোধনের সময় শুরু না হলেও অল্প কিছুদিনের...